আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ওয়াশিংটনে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির পিঠা উৎসবে বাঙালীর মিলনমেলা

ওয়াশিংটনে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির পিঠা উৎসবে বাঙালীর মিলনমেলা

ভার্জিনিয়ায় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির (আবু রুমি) উদ্যোগে ১৫তম পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা।গত পহেলা ফেব্রুয়ারি (শনিবার)ভার্জিনিয়ার ফ্রিডম হাইস্কুল প্রঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।মেলায় হরেক রকমের পিঠা-পুলি আর গান বাজদের আনন্দের মেতে উঠে হাজারো প্রবাসী। 
বৃষ্টি আর কাজের ব্যস্ততা ফেলে হাজারো বাংলাদেশী দেশীয় সংস্কৃতি, কৃষ্টি কালচারের সাধ নিতে হাজির হয় বিভিন্ন প্রান্ত থেকে।মেলায় হরেক রকমের পিঠা-পুলির স্টল এর মধ্যে ছিল-খির পাটি সাপটা, ঝাল চিতই, ঝাল পাটিসাপটা, দুধ চিতই, পুয়া পিঠা, পুলি পিঠা, ফুল পিঠা, ভাপা পিঠা, মাছ পিঠা, মুগ পারল পিঠা, সুন্দরী পরাল পিঠা, আর চিতইসহ বিভিন্ন ধরণের দেশীয় ঐতিহ্যময় পিঠা।
পিঠা উৎসব শুরু হয় দেশের গান দিয়ে। পরিবেশনা করেন- আঙ্কিতা, রবি আলাম, পিনটু পাল্মা, লিটন খান, মাহিন সুজন, ক্লীমোণ্ড ও উৎপল বড়ুয়া। অনুষ্ঠান জুড়েই ছিল বিভিন্ন শিল্পীর গানের মুর্ছনা। পরিবেশন করেন- আদেল আহমেদ, রভি, বাবু, শিশির ও জিনাত, শেখ মওলা মিলন. নাচ মঞ্জুরি নিত্তালয়, করিওগ্রাফি শিল্পী রজারিও, সান্দ্রা, শেরিল, এলিযাবেথ, লুরা, জানভা, জাস্মিন্দা, আরিনা, রুপকথা, বরসন, নাচ মাহদিয়া জাহান ইসাল, মাহহিবা হাসান নিওনটি, করিওগ্রাফি রকেয়া হাসি, ব্যান্ড গান নিয়ে ছিল রাফি, তুশার, রুমি, জাবেদ ও তুষার। অতিথি শিল্পীর মধ্যে থেকে সঙ্গীত পরিবেশনা করে দর্শক মাতান-জনপ্রিয় শিল্পী অর্জুন কামাল,সুলতানা কবির মিতালী ও নিউওয়ার্ক থেকে রানু নেওয়ায।
মেলায় সবচেয়ে আকর্ষণীয় ছিল,শিক্ষাবিদ ড.বদরুল হুদা খানের জ্ঞান বাহন এর ক্যাম্পেইন। আগত অতিথির নজর কাড়ে তার ক্যাম্পেইন, প্রচুর বাংলাদেশী জ্ঞানবাহন সম্মন্ধে শিক্ষাবিদ বদরুল হুদার কাছ থেকে সরাসরি জানতে পারেন। বদরুল হুদার সাথে তার সহধর্মিনী ড. সিমা খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনিও গান পরিবেশন করেন।
মেলায় আসতে পেরে আইটিপিএফ এর পরিচালক মোশারফ হোসাইন বেশ খুশি। তিনি জানান, মেলায় আসলে প্রতি বছর অনেক পরিচিতি বন্ধুবান্ধব এর সাথে দেখা হয়, কথা হয়। আর দেশীয় সংস্কৃতির গান বাজনার সাখে পিঠার আয়োজন। কিছু সময়ের জন্য মনে হয় প্রবাসী জীবনের এই বুঝি দেশে চলে এলাম।
তার সাথে আসা অরেক ভাই বুয়েট শিক্ষার্থী  জাকির  জানান, মেলায় আসেন শুধু একখন্ড বাংলাদেশ দেখতে। দেশীয় গান বাজনার সাথে আড্ডা আর হরেক রকমের পিঠা উৎসব। পাশাপাশি থাকে বাংলাদেশী সংস্কৃতির চুরি, শাড়ি, জামা, জুতাসহ বিভিন্ন দেশীয় দোকানের সমাহার। সবমিলিয়ে সত্যি অসাধারণ।
মেলায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন, ব্যবসায়ী মামুন, ব্যাবসায়ী মোহাম্মদ মোস্তফা, পিপল এন টেকের সিইও আবু হানিফ,ডেটা গ্রুপের জাকির হোসেন,ব্যাবসায়ী ও কমিউনিটি নেতা নেসার আহমেদ, আইটিপিএফ এর পরিচালক মোঃজামান,বাংলা স্কুলের নুর মোহাম্মদ লিটন,নিউইয়র্ক  থেকে আগত ফোবানা স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজি সাখওয়াত হোসাইন(আজম),ফোবানা স্টিয়ারিং কমিটির ভাইস প্রেসিডেন্ট আলি ইমাম শিকদার,  নিউইয়র্ক২০১৯ ফোবানার আহবায়ক শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক এর স্কুল এবং শিক্ষা সম্পাদক আহসান হাবিব সহ অন্যরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক মহসিনা জান্নাত রিমি।পিঠামেলায় ১ম স্থান হয়েছে বাগডিসি, দ্বিতীয় হয়েছে টক-ঝাল মিষ্টি, ৩য় ঢাকা পিঠা ঘর। প্রথম হওয়ার অনুভূতি ব্যক্ত করে বাগডিসির সভাপতি করিম সালাউদ্দিন বলেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মেলায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। বাগডিসি সব সময় দেশিয় সংস্কৃতি প্রবাসে ধরে রাখতে নানা কর্মসূচি পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় পিঠা স্টল দেয়। তিনি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পিঠা প্রতিযোগিতার পুরুস্কার তুলে দেন,আবু রুমি, মিসেস রুমি, নুরুল আমিন, করিম সালাউদ্দিন, কচি খান, মুহাম্মদ মোস্তফা, রোকসানা পারভীন, তাপস, দুলাল রবিউল ইসলাম শিশির, প্রান্তিক বিশ্বাস, মাহমুদিন নবি বাকি প্রমুখ।
ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির পক্ষ থেকে পরিচালক আবু রুমি আগত অতিথিদের শুভেচ্ছা ও আন্তরিক অভিবাদন জানান। তিনি বলেন, বিগত বছরগুলোর মতো এবারও আমরা বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী পিঠা উৎসব সম্পূর্ণ করেছি আপনাদের সহযোগিতায়। প্রবাসের কর্মব্যস্ততা সবারই জীবনের অংশ, সবাই আমরা যার যার ক্ষেত্রে ব্যস্ত। তবুও দেশের কৃষ্টি, ঐতিহ্য এবং সংস্কৃতির ছোঁয়া থেকে আমরা দূরে থাকতে পারি না। কারণ স্বদেশ, স্বদেশী সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের প্রান, আমাদের জীবনের অংশ।
এসময় আগামী বছর ৯ই জানুয়ারি ২০২১ সালে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলীর ১৬ তম পিঠা উৎসবের তারিখ ঘোষণা করেন তিনি। এছাড়া আগামী ১৮ই এপ্রিল বৈশাখী উৎসব পালনেরও ঘোষণা দেয় আয়োজক কতৃপক্ষ।মেশন ডিসটিক পার্ক সকাল ১১টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে বৈশাখী মেলা।সেখানে থাকবে সকালের জন্য চা, কফিসহ অন্যান্য আপ্যায়নের ব্যবস্থা।

শেয়ার করুন

পাঠকের মতামত