আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

যুক্তরাজ্যের ছায়া মন্ত্রী হলেন টিউলিপ

যুক্তরাজ্যের ছায়া মন্ত্রী হলেন টিউলিপ

ব্রিটেনের লেবার পার্টির শিশু বিষয়ক ছায়া মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। এর আগে চলতি বছরের জানুয়ারিতে লেবার পার্টির প্রাক-প্রাথমিক ছায়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এবার শিশু বিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব পেলেন।

বৃহস্পতিবার পূর্ণাঙ্গ শেডো ক্যাবিনেট গঠন করেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা স্যার কিয়ার স্ট্যারমার। শেডো কেবিনেটে স্থান পেয়েছেন লিডারশিপ প্রতিদ্বন্দ্বী লিসা নন্দা, রেবেকা লং বেইলি, এমিলি থর্নবারি ও জেসিকা ফিলিপ। এই ক্যাবিনেটের এডুকেশন ডিপার্টমেন্টের চিলড্রেন এন্ড অ্যার্লি ইয়ার্স ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হ্যামস্টেড এন্ড কিলবার্ন আসনের এমপি টিউলিপ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বলেন, আমি অ্যাঞ্জেলা রায়নার ছায়া শিক্ষা দলের অংশ হিসেবে বছরের শুরু থেকে ছায়ামন্ত্রী নিযুক্ত হতে পেরে আনন্দিত। শৈশবকালীন পড়াশোনা শিশুর বিকাশের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে এমনকি স্কুল শুরু করার আগেই পিছিয়ে পড়ে। এটা যাতে না ঘটে তা নিশ্চিত করতে আমার সহকর্মীদের সাথে আমি কাজ করার আশা করি। টিউলিপ সিদ্দিক ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশু যত্ন ও প্রাথমিক শিক্ষার জন্য সর্বদলীয় সংসদীয় গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে হ্যামস্টেড এন্ড কিলবার্ন আসন থেকে প্রথমবার নির্বাচিত হন। ২০১৭ সালের নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেন। সর্বশেষ গত বছরের ডিসেম্বরের নির্বাচনেও তিনি জয়লাভ করেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত