আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

আমেরিকায় আরও ৯ জনসহ ১৮৭ বাংলাদেশির মৃত্যু

আমেরিকায় আরও ৯ জনসহ ১৮৭ বাংলাদেশির মৃত্যু

আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় ১৮৭ বাংলাদেশির মৃত্যু হলো। লকডাউনের সীমাবদ্ধতার কারণে তথ্য সংগ্রহে সমস্যা হওয়ায় এ সংখ্যার কিছুটা তারতম্য হতে পারে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া বাংলাদেশিরা হলেন-সিরাজুল ইসলাম, আবদুর রাজ্জাক, বাবুল ইসলাম, শফি হায়দার, বিদ্যুৎ দাস, আতাউর রহমান চৌধুরী, আবদুস সালাম খান, আবদুল খালেক ও আবু জাহের ।

করোনায় মৃত্যু হওয়া আবদুস সালাম খান (৭৬) জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের শ্বশুর। তিনি ২১ এপ্রিল লং আইল্যান্ডের নর্থশোর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের দেশে বাড়ি সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামে।

এদিকে নিউইয়র্কে ছোট ভাইয়ের পর বড় ভাইয়েরও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তিন সপ্তাহের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে আছে পরিবারের সদস্যরা। টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএর সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ খান রাজেশের বড় ভাই শফি হায়দারের (৫৪) ২১ এপ্রিল মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ মার্চ থেকে ম্যানহাটনের মাউন্টসিনাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ছোট ভাই সাইফুর হায়দার খান আজাদ (৪৭) করোনায় আক্রান্ত হয়ে ৪ এপ্রিল মৃত্যুবরণ করেন। মরহুম শফি হায়দারের স্ত্রী মাসুমা পারভীন তাঁদের ছোট মেয়েকে নিয়ে বাংলাদেশে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের প্রিয়মুখ প্রকৌশলী বিদ্যুৎ দাস ২১ এপ্রিল স্থানীয় সময় রাত আটটা পাঁচ মিনিটে হাসপাতালে পরলোক গমন করেন। বেশ কিছুদিন থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিদ্যুৎ দাস যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী কেকা দাস, কন্যা কুহু ও পুত্র আকাশকে রেখে গেছেন। তিনি স্ট্যাটেন আইল্যান্ডে বাস করতেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত