আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

প্রবাসী মুক্তিযোদ্ধা রওশান আরার ইন্তেকাল

প্রবাসী মুক্তিযোদ্ধা রওশান আরার ইন্তেকাল

আমেরিকার বিশিষ্ট মহিলা মুক্তিযোদ্ধা রওশান আরা আর নেই। গত শনিবার (২৩শে জুলাই) ওয়াশিংটন রাজ্যর সিয়াটলে উনার ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক এবং বন্ধু-বান্ধবদের আগ্রহের কারণে মরহুমার প্রাণের শহর পেনসিলভেনিয়া রাজ্যর ফিলাডেলফিয়ায় নিয়ে আসা হয়েছে দাফন করার জন্য।
 
মরহুমার জানাজার নামাজ এবং দাফন শনিবার (২৯ জুলাই ২০২২ দুপুর ১২ঃ০০টায়, Valley Forge Memorial Gardens, 352 S Gulph Rd, King of Prussia, PA 19406 পেনসিলভেনিয়ার কবরস্থানে করা হবে।
 
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখেন রওশন আরা। ৭১ সালে মুক্তিযোদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যর ফিলাডেলফিয়ায় সিটিতে যে ক'জন বাংলাদেশি বিদেশী বন্ধুদের সাথে মিলে পাকিস্তানি হানাদার বাহিনী ও আমেরিকার নিক্সন সরকারের বিরুদ্ধে  প্রতিবাদ করেছিলেন তার মধ্যে অগ্রণী ভূমিকায় ছিলেন ড. মোনায়েম চৌধুরী এবং তার স্ত্রী রওশন আরা। যিনি সবার কাছে বেনু নামে পরিচিত ছিলেন।

এদিকে রওশান আরার মৃত্যুতে সমগ্র ফিলাডেলফিয়ায় শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে পেনসিলভেলিয়ায় বসবাসকারী বিশিষ্ট ব্যক্তর্বগ যেমন ডাঃ জিয়া উদ্দিন আহমেদ, আবু আমিন রহমান, ডঃ নিনা আহমেদ, শেলী রহমান, ডাঃফাতেমা আহমেদ, ডাঃ ইবরুল চৌধুরী, ফারহানা আফরোজ, জোহরা খাতুন কলি ও মিলর্বন বরোর মেয়র মাহবুবুল তৈয়ব, আপারডাবী এবং মিলর্বন বরোর সকল নির্বাচিত কাউন্সিলম্যানবৃন্দ সহ পেনসিলভেনিয়ার ২১টি সংগঠন নিয়ে গঠিত সকলবন্ধু সংগঠন সমূহ গভীর  শোক প্রকাশ করছেন।

অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যর ফিলাডেলফিয়ায় সিটিতে বসবাসরত সকল বাংলাদেশীরা বিশিষ্টমুক্তযোদ্ধা রওশান আরাকে বীর মুক্তিযাদ্ধা হিসাবে স্বীকৃতি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের নিকট জোরালো দাবি জানান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত