আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

বঙ্গবন্ধু ফাঊন্ডেশন গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার উদ্যোগে শোক দিবস পালিত

বঙ্গবন্ধু ফাঊন্ডেশন গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার উদ্যোগে শোক দিবস পালিত

জাতীয় শোক দিবসে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পা

হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক রাজনীতির ভিত্তি গড়ে তুলতেই আওয়ামী মুসলিম লীগ থেকে বেড়িয়ে আওয়ামীলীগ গড়ে ছিলেন। কিন্তু ১৯৭৫ এর ১৫ই আগষ্টের পট পরিবর্তনের পর একের পর এক হত্যাকাণ্ডের মধ্যদিয়ে বাংলাদেশের রাজনীতিকে সাম্প্রদায়িকরণ করা হয়েছে। দেশের রাজনীতির বাণিজ্যকরণ আর সুবিধাবাদী মানুষগুলোর চরিত্র দেখে আমরা অনেক সময় রাজনীতির হাল ছেড়ে দেই। কিন্তু বঙ্গবন্ধু যখন রাজনীতি শুরু করেছিলেন তখনও সাম্প্রদায়িক শক্তি সক্রিয় ছিল। তিনি সেই  সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন।

গতকাল রবিবার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে এক আলোচনা সভায় বক্তাগণ এসব কথা বলেন।  বঙ্গবন্ধু ফাঊন্ডেশন গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে বুঝতে পারলে বাংলাদেশকে বোঝা যাবে। বঙ্গবন্ধু বাঙ্গালীর প্রাণের প্রত্যাশা বুঝতে পেরেছিলেন। সাড়ে সাত কোটি বাঙ্গালীও তাঁর নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারা বলেন আমরা আজ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি থেকে অনেকটাই সড়ে এসেছি। কিন্তু বঙ্গবন্ধুর নামে রাজনীতি নয় বরং তাঁর আদর্শের রাজনীতি করতে হবে, মুক্তিযুদ্ধের নামে নয় মুক্তিযুদ্ধের আদর্শের রাজনীতি করতে হবে। আবার বঙ্গবন্ধু হত্যার বিচার হলেও ঐ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের আজও খুঁজে বের করা হয়নি! আর তাই তাঁর হত্যার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করে বিচার করতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে "কবিতায় বঙ্গবন্ধু" শীর্ষক এক কবিতা আবৃত্তি পর্বে আবৃতিকার শাওন গোমেজ কবি নির্মলেন্দু গুণের "স্বাধীনতা এই শব্দটি আমাদের  কীভাবে হলো" এবং কবি মিজানুর রহমান, কুলসুম আলো ও তিলক কর যৌথভাবে কবি নির্মলেন্দু গুণের "সেই রাতের কল্পকাহিনী" এবং মিজানুর রহমান খানের লেখা "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" নামক কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা ও বাইবেল পাঠের পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া পাঠ করা হয়!

আলোচনা সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. খন্দকার মনসুর আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও মুক্তিযোদ্ধা কালাচাঁদ সরকার এসময় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু ফাঊন্ডেশন গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সালেহ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্য অংশগ্রহণ করেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, গ্রেটার ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন নুরুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল শিকদার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জিয়া করিম, গ্রেটার ওয়াশিংটন ডিসি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খালেদা আক্তার, সাংগঠনিক সম্পাদক আবু সরকার, আইন বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান স্বপন, মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরী, যুগ্ম সম্পাদক সৈয়দ আজাদ সানি প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত