আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

তাহলে এমি কোনি ব্যারেটই হবেন নতুন বিচারপতি?

তাহলে এমি কোনি ব্যারেটই হবেন নতুন বিচারপতি?

ছবি: এলএবাংলাটাইমস

অবশেষে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী এমি কোনি ব্যারেটই সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন, সেটি এক প্রকার নিশ্চিত হলো। রিপাবলিকান সিনেটর লিসা মুরকোওয়াস্কি নিশ্চিত করেছেন, তিনি এমি কোনি ব্যারেটকে ভোট দিবেন। এর আগে এই সিনেটর নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি নিয়োগের ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

রবিবার (২৫ অক্টোবর) রিপাবলিকান সিনেটর লিসা মুরকোওয়াস্কি সিনেট ফ্লোরে এমি কোনি ব্যারেটকে ভোট দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন।

আগামী সোমবার সিনেটে এমি কোনি ব্যারেটকে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি নিযুক্ত করার ব্যাপারে ভোট দেওয়া হবে। এর আগে সিনেটর লিসা মুরকোওয়াস্কি ভোট দিতে অসম্মতি জানালে এমি কোনি ব্যারেট সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় দেখা দিয়েছিলো।

লিসা মুরকোওয়াস্কি সিনেটে বলেন, নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করা হলে জনগণ ভাবতে পারে নির্বাচনে কোর্টের ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। এতে জনগণের মধ্যে ভুল বার্তা পৌঁছাবে। এজন্য প্রথম দফায় ভোট দিতে আমি অস্বীকৃতি জানিয়েছিলাম।

তিনি বলেন, এমি কোনি ব্যারেট শুনানিতে নিজের অবস্থান রাজনৈতিক প্রভাব থেকে স্বচ্ছ রাখতে পেরেছেন। তাঁর যোগ্যতা নিয়ে সংশয় না থাকায় ভোট দিতে সম্মত হয়েছি।

সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটিক সিনেটর রয়েছেন ৫৩-৪৭। লিসা মুরকোওয়াস্কি ভোটে রাজি হওয়ায় এমি কোনি ব্যারেট সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হচ্ছেন, এটি এক প্রকার নিশ্চিত।

তবে রিপানলিকান সিনেটর সুশাল কলিনস নির্বাচনের আগে এমি কোনি ব্যারেটকে নিয়োগের ব্যাপারে ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবু সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে রয়েছেন রিপাবলিকানরা।

এদিকে, এমি কোনি ব্যারেটকে নিয়োগ করার ব্যাপারে বরাবারই অসম্মতি জানিয়ে আসছেন ডেমোক্রেটিকরা। তাঁদের দাবি, রক্ষণশীল এমি কোনি ব্যারেট বিচারপতি নিযুক্ত হলে ওবাকাকেয়ার, গর্ভপাত ও সমকামী আইনে পরিবর্তন হতে পারে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত