আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ধর্ষণের অভিযোগ: মামলা থেকে ট্রাম্পের অব্যাহতির আবেদন নাকচ

ধর্ষণের অভিযোগ: মামলা থেকে ট্রাম্পের অব্যাহতির আবেদন নাকচ

ছবি: এলএবাংলাটাইমস

লেখিকা ই জিন তার প্রকাশিত এক বই এ দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প দুই দশক আগে একটি শপিং মলের ড্রেসিংরুমে তাকে ধর্ষণ করেন। বইতে এই ঘটনা প্রকাশের পরপরই সেটি অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেন ই জিন।

লেখিকা ই জিন ক্যারলের দায়ের করা ধর্ষণ মামলা থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অব্যাহতি দিতে ইউএস গভর্নমেন্টের করা আবেদন নাকচ করেছেন দেশটির এক আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ম্যানহাটনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক লুইস ক্যাপলান সরকারি আবেদনটি নাকচ করেন।

লেখিকা ই জিন তার প্রকাশিত এক বই এ দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প দুই দশক আগে একটি শপিং মলের ড্রেসিংরুমে তাকে ধর্ষণ করেন। বইতে এই ঘটনা প্রকাশের পরপরই সেটি অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেন ই জিন।

গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ম্যানহাটনের নিউইয়র্ক স্টেটের আদালতে দায়ের করা মামলায় ই জিন দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প তাকে শপিং মলে পরিকল্পনা মাফিক ধর্ষণ করেন। এদিকে, ডোনাল্ড ট্রাম্প জানায়, এই লেখিকার সাথে তাঁর কখনোই দেখা হয়নি। বই এর কাটতি বাড়ানোর জন্য লেখিকা মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করেছেন।

এদিকে, মামলাটি ডিস্ট্রিক্ট কোর্টে উঠার পর হোয়াইট হাউজ জানায়, প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানিকর এই মামলাটি থেকে ট্রাম্পকে অব্যাহতি দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে সরকার ডোনাল্ড ট্রাম্পের মর্যাদা রক্ষার জন্য আদালতে বিশেষ আবেদন করা হয়।

তবে এই আবেদন নাকচ করে দিয়ে বিচারক জানান, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগটি আরো দুই দশক আগের। তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে ও সরকারি অফিস নেওয়ার আগে ঘটনাটি ঘটেছে বলে বাদী দাবি করছেন। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সরকারি সুরক্ষা আইন পাওয়ার যোগ্য নন।

আবেদন নাকচের প্রতিক্রিয়ায় লেখিকা ই জিন বলেন, 'বিচারককে ধন্যবাদ ট্রাম্পকে মামলা থেকে অব্যাহতি না দেওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করেন তিনি আমাকে চিনে না ও কখনো দেখেনি, সেটি তিনি প্রেসিডেন্ট হিসেবে মন্তব্য করেনি। সেক্ষেত্রে ট্রাম্প সরকারি প্রটোকল পেতে পারেন না'।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত