আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ট্রাম্পের ২৭০ মিলিয়ন ডলার দেনা মওকুফ করলেন পাওনাদার!

ট্রাম্পের ২৭০ মিলিয়ন ডলার দেনা মওকুফ করলেন পাওনাদার!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৭০ মিলিয়ন ডলার দেনায় জড়িয়েছিলেন। ২০১০ সালের আগে পর্যন্ত শিকাগো স্কাইক্রেপার ডেভেলপমেন্ট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান ও তাদের অংশীদার ট্রাম্পের কাছে এই অর্থ পেতেন । পরবর্তী এই অর্থ মওকুফ করে দেন পাওনাদাররা।

নির্বাচনের আগে একের পর এক বিব্রতকর তথ্য ফাঁসে কোনঠাসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অল্প কিছুদিন আগেই খবর এসেছিলো, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে দুই বছরে কর দিয়েছেন মাত্র ৭০০ ডলার। অপরদিকে চীনকে কর দিয়েছেন কয়েক মিলিয়ন।

এবার জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৭০ মিলিয়ন ডলার দেনায় জড়িয়েছিলেন। ২০১০ সালের আগে পর্যন্ত শিকাগো স্কাইক্রেপার ডেভেলপমেন্ট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান ও তাদের অংশীদার ট্রাম্পের কাছে এই অর্থ পেতেন । পরবর্তী এই অর্থ মওকুফ করে দেন পাওনাদাররা।

ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স রেকর্ড ঘেঁটে আরো জানা যায়, শিকাগোর রিয়েল এস্টেট ব্যবসা ও ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল এন্ড টাওয়ার বানাতে দেনায় জড়ান ট্রাম্প। এ সময় তিনি ৭০০ মিলিয়ন ডলার ব্যাংক ও প্রতিষ্ঠান থেকে নেন। পরবর্তীতে এর অধিকাংশ দেনায় মওকুফ পেয়ে যান ট্রাম্প। ফলে ট্রাম্প রাষ্ট্রকে কর দেওয়া থেকেও বেঁচে যান।

তবে ডোনাল্ড ট্রাম্পের চীফ লিগ্যাল অফিসার এলান গার্টেন এই তথ্য অস্বীকার করে বলেন, প্রেসিডেন্ট পাওনাদারদের দেনা পরিশোধ ও ট্যাক্সের টাকা পুরোপুরি ফিরিয়ে দিয়েছেন৷ ২০০৮ সালে ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক আর্থিক সংকট মোকাবেলায় অবদান রেখেছেন।

ডোনাল্ড ট্রাম্পও নিজের সাফাই গেয়ে টুইটারে লিখেন, ট্রাম্প টাওয়ার নির্মাণের সময় আমি শীর্ষ কিছু মানুষের সাথে চুক্তি করে সংকট মোকাবেলা করেছি? এতে কী প্রমাণ হয়? আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ?

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে দেনা মওকুফের এমন তথ্য ফাঁসে ট্রাম্পের 'ব্যবসায়িক-মোঘল' তকমাটি খসে পড়েছে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত