আপডেট :

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

মাস্ক পড়তে বলায় গার্ডকে ছুরিকাঘাত করলো দুই বোন!

মাস্ক পড়তে বলায় গার্ডকে ছুরিকাঘাত করলো দুই বোন!

ছবি: এলএবাংলাটাইমস

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইলিনয় এর একটি রিটেইল স্টোরের সিকিউরিটি গার্ডকে ২৭ বার উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৩২ বছর বয়েসী গার্ড হাসপাতালে ভর্তি আছেন।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি রিটেইলর স্টোরে প্রবেশ করার আগে মাস্ক পড়তে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলায় ওই স্টোরের সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত করেছে দুই বোন।

শিকাগো পুলিশ হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইলিনয় এর একটি রিটেইল স্টোরের সিকিউরিটি গার্ডকে ২৭ বার উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৩২ বছর বয়েসী গার্ড হাসপাতালে ভর্তি আছেন।

দ্য কুক কাউন্টি স্টেটস এটর্নিস অফিস সূত্র জানায়, জেসিকা হিল (২১) এবং যায়লা হিল (১৮) নামের দুই বোন মাস্ক ছাড়াই ভিতরে প্রবেশ করতে চাইলে সিকিউরিটি গার্ড তাদের বাঁধা দেন। গার্ড তাদের মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে বলেন।

কিন্তু গার্ডের এই কথায় ক্ষিপ্ত হয়ে জেসিকা হিল ব্যাগ থেকে ছুরি বের করে সিকিউরিটি গার্ডের ঘাড়ে, পিঠে ও গলায় ছুরিকাঘাত উপর্যুপরি ছুরিকাঘাত করতে শুরু করে। এ সময় যায়লা হিল সিকিউরিটি গার্ডের চুল ধরে মাটিতে চেপে রাখে।

এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গার্ডকে উদ্ধার করে এবং দুই বোনকে আটক করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আটক করে দুই তরুণীকে প্রথমে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের মানসিক অবস্থা স্বাভাবিক প্রমাণিত হওয়ার পর গ্রেফতার করা হয়।

দুই তরুণীর বিরুদ্ধে 'ফার্স্ট ডিগ্রী এটেম্পট টু মার্ডার' এর অভিযোগ এনেছে পুলিশ। আগামী ৪ নভেম্বর কোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অনেক বাসিন্দাই মাস্ক ব্যবহারে অস্বীকৃতি জানিয়ে থাকেন। এর আগেও যুক্তরাষ্ট্রে কয়েকবার মাস্ক ব্যবহার লঙ্কাকাণ্ড ঘটেছিলো। সেই সাথে বিমানের ভিতরও মাস্ক ব্যবহার নিয়ে হাতাহাতি হয়েছিলো। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাস্ক নিয়ে হাসি-তামাশা করার কারণেই সাধারণত এসব সহিংসতা বাড়ছে।


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত