আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

দেশজুড়ে জরিপে এগিয়ে বাইডেন, তবে স্বস্তি নেই শিবিরে

দেশজুড়ে জরিপে এগিয়ে বাইডেন, তবে স্বস্তি নেই শিবিরে

ছবি: এলএবাংলাটাইমস

৫৪ শতাংশ মানুষ জো বাইডেনকে সমর্থন দিয়েছেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন ৪২%।

নির্বাচনের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ৩ নভেম্বর সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিবেন নাগরিকেরা। নির্বাচনের শেষ মুহুর্তের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি রাজ্যেই জনমত বিচারে ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে আছেন জো বাইডেন।

এসএসআরএস মডেল জরিপ অনুসারে, নির্বাচনের শেষ মুহুর্তে অন্যান্য যেকোনো নির্বাচনের প্রার্থীদের থেকে জো বাইডেন জনসমর্থনে এগিয়ে রয়েছেন। কিন্তু জরিপে এগিয়ে থেকেও স্বস্তিতে নেই বাইডেন এর ডেমোক্রেটিক শিবির। ২০১৬ সালের নির্বাচনে জরিপে এবং মোট ভোটে এগিয়ে থাকার পরেও ইলেক্টোরাল কলেজ সিস্টেমে হেরে প্রেসিডেন্ট হতে পারেননি হিলারি ক্লিনটন। জো বাইডেনকে জিততে হলেও ভোটের পাশাপাশি ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে হবে৷

জরিপের ফলাফলে দেখা গেছে, ৫৪ শতাংশ মানুষ জো বাইডেনকে সমর্থন দিয়েছেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন ৪২%। ২০১৯ সালের পর থেকেই প্রায় সবগুলো জরিপেই ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন বাইডেন৷

জরিপে আরো দেখা গেছে, আগাম ভোটারদের মধ্যে ৬৪ শতাংশ ভোট পড়েছে বাইডেনের পক্ষে, আর ট্রাম্পের পক্ষে পড়েছে মাত্র ৩৪ শতাংশ ভোট। ভোট দেওয়ার পরিকল্পনা রয়েছে এমন ভোটারদের মধ্যে ৬৩ শতাংশ বাইডেনকে ও ৩৩ শতাংশ ট্রাম্পকে সমর্থনের কথা জানিয়েছেন৷ তবে নির্বাচনের দিন ভোট দেবেন, এমন বাসিন্দাদের মতামতে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৫৯ শতাংশ বাসিন্দা ট্রাম্পকে এবং ৩৬ শতাংশ বাসিন্দা বাইডেনকে ৩ নভেম্বর ভোট দেওয়ার কথা জানান।

এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কে বেশি দায়িত্বশীল আচরণ করবেন, এমন জরিপেও এগিয়ে আছেন বাইডেন। দেশকে একতাবদ্ধ রাখতে জো বাইডেনের পক্ষে সমর্থন রয়েছে ৬০ শতাংশ মানুষের, অপরদিকে ৩৪ শতাংশ সমর্থন রয়েছে ট্রাম্পের পক্ষে। এছাড়াও সততা, দেশের প্রতিরক্ষা বিষয়ে বাইডেনকে এগিয়ে রেখেছেন বাসিন্দারা৷

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত