আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নির্বাচনে বাগড়া দিলে দেশব্যাপী আন্দোলনের হুমকি

নির্বাচনে বাগড়া দিলে দেশব্যাপী আন্দোলনের হুমকি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন 'স্ট্যান্ড আপ আমেরিকার' শীর্ষ সংগঠক সিন এল্ড্রিজেন গণমাধ্যমকে বলেন, নির্বাচনের ফলাফল ট্রাম্পের বিপক্ষে গেলে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চাইবেন না বলে আমরা বিশ্বাস করি।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ডোনাল্ড ট্রাম্প মেনে না নিলে কিংবা ভোট গণনায় বাধাগ্রস্ত করলে দেশব্যাপী আন্দোলনের পরিকল্পনা করছেন বেশ কয়েকটি সংগঠন। বারোটির অধিক বৃহৎ এই সংগঠনগুলোর দাবি, তারা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছেন।

বেশ কয়েকটি হিউমিনিস্ট সংগঠন একত্রিত হয়ে 'প্রোটেক্ট দ্যা রেজাল্ট' কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতাসীন রিপাবলিকানরা যেনো নির্বাচনে হস্তক্ষেপ করতে না পারে, সেজন্য সংগঠনের নেতারা ওয়েবসাইট খুলে বিভিন্ন ইভেন্ট ও কর্মসূচি দাখিল করে রেখেছে৷ নির্বাচনের পরেরদিন থেকেই সক্রিয় ভাবে নির্বাচনের ফলাফল রক্ষায় কাজ করবে এরা।

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন 'স্ট্যান্ড আপ আমেরিকার' শীর্ষ সংগঠক সিন এল্ড্রিজেন গণমাধ্যমকে বলেন, নির্বাচনের ফলাফল ট্রাম্পের বিপক্ষে গেলে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চাইবেন না বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা নির্বাচনের ফলাফল সুরক্ষায় একত্রিত হচ্ছি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তর কিংবা ভোট প্রভাবিত করতে চাইলে দেশব্যাপী আন্দোলন শুরু করবেন সংগঠনের সদস্যরা।

যদিও সাংবিধানিকভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে প্রেসিডেন্টের ক্ষমতা নেই, তবু সংগঠনগুলো এই ধরণের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। এর প্রেক্ষিতে বিভিন্ন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের উদাহরণ টেনে সংগঠকরা বলেন, ট্রাম্প তাঁর প্রশাসনিক ক্ষমতা বলে নির্বাচন চুরি করতে চাইবেন। এই বিষয়ে জনগণ সজাগ রয়েছে।

এর আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমে বলেন, নির্বাচনের ফলাফল তাঁর বিপক্ষে গেলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারছেন না। এই বিবৃতির পরই তীব্র সমালোচনা শুরু হয় ট্রাম্পের বিরুদ্ধে৷ পরবর্তীতে এই সম্ভাবনা উড়িয়ে দিয়ে ফলাফল মেনে নেওয়া হবে বলে জানায় রিপাবলিকান নেতারা।

এদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এবারের নির্বাচন অন্যান্যবারের নির্বাচন থেকে আলাদা হবে। এছাড়াও নির্বাচনকে ঘিরে সহিংসতার শঙ্কা রয়েছে বলেও জানায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত