আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শেষ মুহুর্তে যুদ্ধক্ষেত্রে ট্রাম্প-বাইডেন

শেষ মুহুর্তে যুদ্ধক্ষেত্রে ট্রাম্প-বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

জনমত জরিপে দেখা গেছে, ব্যাটেলগ্রাউন্ড খ্যাত সুইং স্টেটগুলোতে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে ট্রাম্পও খুব একটা পিছিয়ে নেই। নির্বাচনে জিততে ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট ঠিকই আদায় করতে পারবেন ট্রাম্প- এমন সম্ভাবনাও রয়েছে।

নির্বাচনের একদম দোরগোড়ায় এসে 'ব্যাটেলগ্রাউন্ড' রাজ্যগুলো চষে বেড়াচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সুইং স্টেট খ্যাত রাজ্য পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিন ও নর্থ ক্যারোলাইনাতে নির্বাচনের আগের দিন নির্বাচনী প্রচারণায় নামছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে পাঁচটি র‍্যালিতে অংশ নিবেন ট্রাম্প। অপরদিকে বাইডেন পেনসিলভেনিয়া ও ওহাইওতে প্রচারণায় নামছেন।

জনমত জরিপে দেখা গেছে, ব্যাটেলগ্রাউন্ড খ্যাত সুইং স্টেটগুলোতে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে ট্রাম্পও খুব একটা পিছিয়ে নেই। নির্বাচনে জিততে ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট ঠিকই আদায় করতে পারবেন ট্রাম্প- এমন সম্ভাবনাও রয়েছে।

পরাজয় এড়াতে প্রচারণায় জোর দিয়েছেন ট্রাম্প। ১৯৯২ সালের পর কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে জয় পেতে ব্যর্থ হয়নি। তাই ২০১৬ সালে জয় পাওয়া রাজ্যগুলোতেই মূলত প্রচারণা সক্রিয় রেখেছেন তিনি।

নির্বাচনের আগে ট্রাম্প সর্বশেষ প্রচারণা চালাবেন মিশিগানে। ২০১৬ তেও মিশিগানেই সর্বশেষ প্রচারণা করেছিলেন তিনি। ফলাফল ইতিবাচক হওয়ায় এবারো একই পথে হাঁটছেন ট্রাম্প।

অপরদিকে, জো বাইডেন ও তাঁর রানিং মেট কামালা হ্যারিস সোমবার পেনসেলভেনিয়া চষে বেড়াবেন। এরপর সন্ধ্যায় শিল্পী লেডি গাগার সাথে পিটসবার্গে র‍্যালিতে যোগ দিবেন বাইডেন। এর আগে ২০১৬ তে হারানো ওহাইওতেও জোর প্রচারণা চালাবেন তিনি।

জো বাইডেনের পক্ষে নির্বাচনের আগেভাগে জোর প্রচারণায় নামছে বারাক ওবামাও। আটলান্টা এবং মিয়ামিতে জো বাইডেন এর সমর্থনে র‍্যালিতে যোগ দিবেন ওবামা।

এদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্যান্য নির্বাচনের থেকে এবারের নির্বাচন অনেক আলাদা। ইতোমধ্যে রেকর্ড সংখ্যক ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন। পোস্টাল ভোট ও মেইল ভোটিং এ এবার রেকর্ড হয়েছে। প্রায় ৯৫ মিলিয়ন বাসিন্দা ইতোমধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফেলেছে।

এবারের নির্বাচনে সহিংসতার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা। ইতোমধ্যে বিখ্যাত শপিং ডেস্টিনেশন রোডিও ড্রাইভ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও নির্বাচনকে ঘিরে কোনোরকম সহিংসতা যেনো উস্কে না যায়, সেদিক নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়াও নির্বাচনকে ঘিরে সহিংসতা ও বিভ্রান্তিকর তথ্য রোধে নজর রাখছে ফেসবুক ও টুইটার। উস্কানী ও যেকোনো ধরণের দাঙ্গা রোধে বিভ্রান্তিকর কন্টেন্ট মুছে দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। এছাড়া টুইটার বিভ্রান্তিকর কন্টেন্টে লেবেল লাগিয়ে সতর্ক করে দেওয়ার প্রক্রিয়া নিয়েছে৷

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত