আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন ট্রাম্প

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর এখন চলছে ভোট গণনা। প্রাপ্ত ভোটের তথ্য বিশ্লেষণে এখন পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন। ২৩৪ ইলেক্টোরাল ভোট জো বাইডেনের পক্ষে রয়েছে। অপরদিকে ট্রাম্প নিশ্চিত করেছেন ২১৩ ইলেক্টোরাল বাকি।

তবে এখনো পর্যন্ত বেশকিছু গুরুত্বপূর্ণ রাজ্যের ভোট গণনা বাকি। এর পরই জয়-পরাজয় নির্ধারিত হবে। ইতোমধ্যে ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনিই বিজয়ী হবেন।

তবে ট্রাম্প দাবি তুলেছেন, ভোট চুরি করা হচ্ছে। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু তারা নির্বাচন চুরির চেষ্টা করছে। আমরা কখনোই তাদের সেটা করতে দেব না। নির্বাচন শেষ হওয়ার পরে ভোট গ্রহণ করা যাবে না।

এছাড়াও ভোটগণনা বন্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার দাবিও তুলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, বড় জয়ের জন্য আমরা প্রস্তুত। তবে কারচুপি হয়েছে। ভোট গণনা বন্ধে আমরা সুপ্রিমকোর্টে যাবো। এটি যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর।

এদিকে, ট্রাম্পের এই হুমকির পর ডেমোক্রেটিক শিবির জানায়, সুপ্রিম কোর্টে ট্রাম্পের সাথে লড়াই করতে প্রস্তুত আছে ডেমোক্রেটিক শিবির।

মুখপাত্র ও'মালেই ডিলন বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই তৎপরতার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া নেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন ট্রাম্প।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত