আপডেট :

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

নয়টি অঙ্গরাজ্যে নির্ভর করছে নির্বাচনের ফল

নয়টি অঙ্গরাজ্যে নির্ভর করছে নির্বাচনের ফল

ছবি: এলএবাংলাটাইমস

৪১টি অঙ্গরাজ্যের ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন জো বাইডেন। এখন পর্যন্ত জো  বাইডেন পেয়েছেন ২২৪টি ইলেক্টোরাল ভোট। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেক্টোরাল ভোট।

ব্যাটেলগ্রাউন্ড খ্যাত বেশ ফ্লোরিডা, ওহাইও এবং টেক্সাসের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে জয় তুলে নেন ডোনাল্ড ট্রাম্প। তবে বেশকিছু গুরুত্বপূর্ন রাজ্যে এখনো ভোট গণনা চলছে। এসব রাজ্য যে জয় করতে পারবে, সেই প্রার্থীই হবেন প্রেসিডেন্ট। তবে আরিজোনার মতো শক্তিশালী ঘাঁটিতে এগিয়ে আছে জো বাইডেন।

যেসব গুরুত্বপূর্ণ রাজ্যে এখনো ফল প্রকাশ বাকি, সেগুলোর বেশ কয়েকটিতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ফল প্রকাশ না হওয়া নয়টি রাজ্যের মধ্যে মূলত ছয়টি রাজ্যের ফলের উপরই নির্ভর করছে নির্বাচনের চূড়ান্ত ফল।

আরিজোনা: রিপাবলিকান সমর্থিত ঘাঁটি হলেও এবার  বাইডেন এগিয়ে আছেন এখন পর্যন্ত। ধারণা করা হচ্ছে, রাজ্যটিতে শেষ পর্যন্ত তিনিই জয়ী হবেন।

জর্জিয়া: জর্জিয়া মূলত বরাবরই রিপাবলিকান রাজ্য। এই রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ট্রাম্প অল্প ব্যবধানে এগিয়ে আছেন তবে কিছু এলাকার ভোট এখনো গণনা বাকী। শেষ পর্যন্ত জর্জিয়া জয় করতে পারেন ট্রাম্পই।

নেভাদা: নেভাদা ডেমোক্রেটিকদের সমর্থন দিলেও এবার প্রত্যাশার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখে বাইডেন। ট্রাম্পের কাছে হেরে যেতে পারেন তিনি।

উইসকনসিন: উইসকনসিনে শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন। দীর্ঘদিন ধরে রাজ্যটি ডেমোক্র্যাটদের হাতে থাকলেও ২০১৬ সালে হেরে গিয়েছিলেন হিলারি ক্লিনটন। তবে এবার অল্প ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন।

মিশিগান: হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে ডেমোক্র্যাট সমর্থিত বেশ কিছু এলাকার ব্যালট গণনা বাকী আছে।

পেনসিলভানিয়া: পেনসিলভেনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। এখানে ইলেক্টোরাল ভোট বিশটি। ট্রাম্প এই মূহুর্তে এগিয়ে আছেন। কিন্তু পোস্টাল অনেক পড়ায় গণনা এখনো শুরু হয়নি।

এছাড়াও এখন পর্যন্ত মেইন, আলাস্কা এবং নর্থ ক্যারোলাইনাতে ভোট গণনা শেষ হয়নি। এই নয়টি রাজ্যের ফলের উপরই নির্ভর করছে কে হবেন ২০২০ সালের প্রেসিডেন্ট।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত