আপডেট :

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

ঝুলে আছে ফলাফল, জেনে নিন সর্বশেষ

ঝুলে আছে ফলাফল, জেনে নিন সর্বশেষ

ছবি: এলএবাংলাটাইমস

নির্বাচনের দুইদিন পেরিয়ে গেলেও এখনো নির্ধারিত হয়নি, কে হতে যাচ্ছেন প্রেসিডেন্ট। আলাস্কা, আরিজোনা, জর্জিয়া, নেভাদা, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভেনিয়া এই ছয়টি রাজ্যে এখনো ভোট গণনা চলছে। এই রাজ্যগুলোর ফলাফলই বলে দিবে কে হবেন ২০২০ নির্বাচনের প্রেসিডেন্ট।

নির্বাচনের গুরুত্বপূর্ণ সর্বশেষ পরিস্থিতি জেনে নিন -

ব্যাটেলগ্রাউন্ডে বাইডেনের গুরুত্বপূর্ণ জয়: ব্যাটেলগ্রাউন্ড স্টেট মিশিগান ও উইসকনসিনে জিতে জয়ের পাল্লা নিজের দিকে নিয়ে এসেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এবারের নির্বাচনে বাইডেনের অন্যতম অঙ্গীকার ছিলো ডোনাল্ড ট্রাম্পের কাছে ২০১৬ সালে হারানো মধ্য-পশ্চিমের রাজ্যগুলোতে ব্লু ওয়াল প্রতিষ্ঠা করা। সেটিতে অনেকাংশেই সফল বাইডেন।

নেভাদার ফলাফল নির্ধারণ করবে বাইডেনের ভাগ্য: প্রতিদ্বন্দ্বিতামূলক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই সমানতালে লড়াই করছেন। তবে বর্তমানে ২৬৪ ইলেক্টোরাল কলেজে ভোট নিয়ে বেশ এগিয়ে আছে ডেমোক্র্যাট জো বাইডেন। এখন নেভাদা অঙ্গরাজ্যের ৬টি ইলেক্টোরাল কলেজ ভোট পেলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন তিনি। নেভাদার ইলেকশন কমিশন জানিয়েছে, আজ  বৃহস্পতিবার দুপুরের মধ্যে ফলাফল চূড়ান্ত হতে পারে।

পেনসিলভেনিয়ায় এগিয়ে ট্রাম্পের শেষ আশা: পেনসিলভেনিয়ায় খুবই অল্প ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জিততে হলে এই রাজ্য জয় করা ছাড়া বিকল্প নেই ট্রাম্পের। এখন পর্যন্ত রাজ্যটিতে অল্প ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আশা এখনো জিইয়ে রেখেন ট্রাম্প। এখন রাজ্যটিতে অনুপস্থিত ভোট এবং ব্যালট ভোট গণনা চলছে। দুইটি গুরুত্বপূর্ণ কাউন্টিতে এখনো অনেক ভোট গণনা বাকি আছে। এদিকে, জর্জিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই প্রার্থীর মধ্যেই।

আরিজোনায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা: আরিজোনায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। বুধবার রাত থেকে এগিয়ে ছিলেন জো বাইডেন, তবে খুব দ্রুত কমছে ব্যবধান। মারিকোপা কাউন্টি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো রাজ্যটির ৫ লাখ ভোট গণনা বাকি।

এখন পর্যন্ত এগিয়ে বাইডেন: এখন পর্যন্ত ২৬৪ ইলেক্টোরাল কলেজে ভোট নিয়ে বেশ এগিয়ে আছেন ডেমোক্র্যাট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩ ইলেক্টোরাল কলেজ ভোট। এখন গুরুত্বপূর্ণ রাজ্যগুলোই বলে দিবে কে হতে যাচ্ছেন প্রেসিডেন্ট।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত