আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় মার্কিন সেনার মৃত্যু

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় মার্কিন সেনার মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

মিশর ও ইসরাইলের শান্তিচুক্তি আওতায় ইউএন এর পিসকিপিং মিশনে নিহত মার্কিন সেনারা কর্মরত ছিলো।

মিলিটারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মিশরের সিনাই পেনিনসুলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত
হয়।

মিশর ও ইসরাইলের শান্তিচুক্তি আওতায় ইউএন এর পিসকিপিং মিশনে নিহত মার্কিন সেনারা কর্মরত ছিলো।

ইউএন পিসকিপিং এর মুখপাত্র জানান, প্রাত্যাহিক মহড়ার অংশ হিসেবে ব্ল্যাক হওক হেলিকপ্টারটি শার্ম-এল শেইখ এলাকায় যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় আকাশেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে ছয় মার্কিন সেনা, একজন ফ্রেঞ্চ ও একজন চেক সেনার মৃত্যু ঘটে। তবে একজন মার্কিন সেনা প্রাণে বেঁচে ফিরতে সক্ষম হয়।

যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইউএন পিসকিপিং এর মুখপাত্র বলেন, এখন পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার অন্য কোনো কারণ পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে তদন্ত চলছে।

এর আগে ইসরায়েল ও মিশর একটি হেলিকপ্টার দুর্ঘটনার খবর নিশ্চিত করেছিলে। ইন্টারন্যাশনাল পিসকিপিং এর তত্ত্বাবধায়ক হেলিকপ্টারটি ছিলো বলে নিশ্চিত করে দুই দেশের কর্মকর্তারা।

মিশর ও ইসরায়েলের শান্তিচুক্তি তত্ত্বাবধানে ইউএস পিসকিপিং এর আওতায় ৪০০ সৈন্য ওই অঞ্চলটিতে কর্মরত রয়েছে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত