আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

নির্বাচনী জটিলতায় থমকে আছে নাগরিক প্রণোদনা কার্যক্রম

নির্বাচনী জটিলতায় থমকে আছে নাগরিক প্রণোদনা কার্যক্রম

ছবি: এলএবাংলাটাইমস

এই ঘোলাটে পরিস্থিতিতে দ্বিতীয় নাগরিক প্রণোদনার কার্যক্রম পুরোপুরি থমকে গেছে। কবে নাগাদ কর্মহীন বাসিন্দারা প্রণোদনার অর্থ পাবেন, সেই বিষয়ে কিছুই বলা যাচ্ছেনা।

এখন পর্যন্ত নির্বাচনের ফল মেনে নেয়নি ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির সিনেটররাও দ্বিধাবিভক্ত হয়ে আছেন। অনেক রিপাবলিকান সিনেটররা জো বাইডেনকে প্রেসিডেন্ট-ইলেক্ট হিসেবে মেনে নিলেও অনেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হার স্বীকার করে নেয়নি।

আর এই ঘোলাটে পরিস্থিতিতে দ্বিতীয় নাগরিক প্রণোদনার কার্যক্রম পুরোপুরি থমকে গেছে। কবে নাগাদ কর্মহীন বাসিন্দারা প্রণোদনার অর্থ পাবেন, সেই বিষয়ে কিছুই বলা যাচ্ছেনা। এখন পর্যন্ত নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় হাউজ অব কংগ্রেসে প্রণোদনার আলোচনা স্থবির হয়ে আছে।

আর এই স্থবির পরিস্থিতির জন্য রিপাবলিকানদের অসহযোগীতাকে দায়ী করছেন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। এখন পর্যন্ত ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিনের সাথে আলোচনার টেবিলে বসতে না পারার জন্য রিপাবলিকানদের দায়ী করেন তিনি।

ন্যান্সি পেলোসি বলেন, রিপাবলিকানদের উচিত দ্রুত নির্বাচনের ফলাফল মেনে নিয়ে প্রণোদনার বিষয়ে আলোচনায় ফিরে আসা। এটি দুঃখজনক যে রিপাবলিকানরা জনগণের ইচ্ছার মর্যাদা দিচ্ছে না।

এদিকে, দ্বিতীয় প্রণোদনার অর্থ কতো নির্ধারিত হবে, এই বিষয়ে গত কয়েক মাস ধরেই দর কষাকষি চালিয়ে যাচ্ছে ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা। মার্চে রিপাবলিকানরা প্রণোদনার জন্য ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা দিলে ডেমোক্রেটিকরা সেই প্রস্তাবে হাউজ অব কংগ্রেসে আপত্তি প্রকাশ করে। ডেমোক্রেটিকরা প্রণোদনার জন্য ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বরাদ্দের দাবি করে।

নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি নাগরিকদের জন্য সরাসরি ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার অনুমোদন করতে প্রস্তুত আছেন। কিন্তু এখন নির্বাচনের ফল মেনে না নেওয়ায় আলোচনাই প্রণোদনার আলোচনাই থেমে গেছে৷

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত