আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ওয়াশিংটনে সমাবেশ: থমথমে পরিস্থিতি, সহিংসতার শঙ্কা

ওয়াশিংটনে সমাবেশ: থমথমে পরিস্থিতি, সহিংসতার শঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

এই সমাবেশকে ট্রাম্প সমর্থকেরা 'মাগা মার্চ', 'মার্চ ফর ট্রাম্প' এবং 'স্টপ দ্য স্টিল' নামে অভিহিত করছে। MAGA MARCH নামকরণটি এসেছে ডোনাল্ড ট্রাম্পের MAKE AMERICA GREAT AGAIN থেকে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ওয়াশিংটনে জড়ো হচ্ছে ট্রাম্প সমর্থক এবং ডানপন্থী বেশকিছু সংগঠন। ২০২০ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে এই ট্রাম্পের সমর্থকেরা এই সমাবেশের ডাক দিয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) ওয়াশিংটন ডিসির সামনে সমাবেশের আয়োজন করা হয়েছে।

একইস্থানে সমাবেশ ডেকেছে এন্টি-ট্রাম্প বা ট্রাম্প বিরোধীরাও। ফলে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে ওয়াশিংটনে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। লাইসেন্সকৃত বন্দুক বহনও নিষিদ্ধ করা হয়েছে৷

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সমাবেশে উপস্থিত থাকতে পারেন বলে আভাস দিয়েছেন। শুক্রবার টুইটারে ট্রাম্প লিখেছেন, ভোট কারচুপির বিরুদ্ধে জনগণের সমবেত সমাবেশ সত্যিই খুব অসাধারণ।

এদিকে, সমাবেশ সফল করতে দূরদূরান্তের রাজ্য ও কাউন্টিগুলো থেকে ট্রাম্প সমর্থকরা জড়ো হচ্ছেন। মূলত প্রাউড বয়েজ, ওথ কিপারসহ ডানপন্থী কিছু সংগঠন ট্রাম্পের সমর্থনে সমাবেশ করছেন। এই সমাবেশকে ট্রাম্প সমর্থকেরা 'মাগা মার্চ', 'মার্চ ফর ট্রাম্প' এবং 'স্টপ দ্য স্টিল' নামে অভিহিত করছে। MAGA MARCH নামকরণটি এসেছে ডোনাল্ড ট্রাম্পের MAKE AMERICA GREAT AGAIN থেকে।

এদিকে ট্রাম্প বিরোধীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় ওয়াশিংটনে থমথমে অবস্থা বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত নারীদের একটি সমাবেশের জন্যই অনুমতি দেওয়া হয়েছে। সেখানে অনেক রক্ষণশীল দল যোগ দিয়ে ভোট কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছে। সমাবেশের জন্য অনুমতি এজন্যই দেওয়া হয়েছে।

সমাবেশে যোগ দেওয়া রক্ষণশীল দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, হোয়াইট হাউজের আশপাশ থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় কর্মীরা অবস্থান নেবে। এরপর নগরীর ফ্রিডম প্লাজা থেকে সুপ্রিম কোর্টের সামনে শোভাযাত্রা করা হবে। সেখানে তারা ভোট কারচুপি ও ভোট জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদ করবেন।

নির্বাচনের ফল না মেনে এখন পর্যন্ত আইনী লড়াই চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আইনী লড়াই ও সমাবেশে ফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা ক্ষীণ, সেটিও হয়তো বুঝতে পারছেন ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের দেওয়া বিবৃতিতে আগের মতো নিশ্চয়তা পাওয়া যায়নি। তিনি বলেছেন, সময় বলে দিবে কার প্রশাসন ক্ষমতায় থাকবে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত