আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সমর্থকদের 'মাগা মার্চ' র‍্যালিতে ছিলেন স্বয়ং ট্রাম্প

সমর্থকদের 'মাগা মার্চ' র‍্যালিতে ছিলেন স্বয়ং ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

ইতোমধ্যে হাজার হাজার ট্রাম্প সমর্থক নগরীর ফ্রিডম প্লাজা থেকে সুপ্রিম কোর্টের সামনে র‍্যালি করেছে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অংশ নিয়েছেন।

নির্বাচনে ভোট কারচুপির বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটনে সমাবেশ করছে আজ শনিবার (১৪ নভেম্বর)। ইতোমধ্যে হাজার হাজার ট্রাম্প সমর্থক নগরীর ফ্রিডম প্লাজা থেকে সুপ্রিম কোর্টের সামনে র‍্যালি করেছে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অংশ নিয়েছেন।

মাগা মার্চ নামের এই সমাবেশে প্রাউড বয়েজ ছাড়া বেশ কয়েকটি ডানপন্থী সংগঠন যোগ দিয়েছে৷ মূলত MAGA MARCH নামকরণটি করা হয়েছে ট্রাম্পের MAKE AMERICA GREAT AGAIN স্লোগান থেকে।

হোয়াইট হাউজের সামনে থেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা র‍্যাল নিয়ে সুপ্রিমকোর্টের ক্যাপিটল হিলে যায়। ডোনাল্ড ট্রাম্প র‍্যালির মাঝখানে গাড়িতে যোগ দেন। এই সময় সমর্থকেরা স্টপ দ্যা স্টিলসহ আরো বেশকিছু স্লোগান দেয়। এই র‍্যালির নেতৃত্বে ছিলো প্রাউড বয়েজ সংগঠনের কর্মীরা। কালো হেলমেট ও ভেস্ট গায়ে দিয়ে র‍্যালিতে যোগ দেয় তারা৷

এদিকে, ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে না নিলেও প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন তাঁর প্রশাসনিক কাজ এগিয়ে রাখছেন। ডেলওয়ারে সাংবাদিকদের জো বাইডেন বলেন, তিনি তাঁর কেবিনেট গুছিয়ে নিতে কাজ শুরু করে দিয়েছেন।

নির্বাচনে হেরে যাওয়ার পরও আইনী লড়াই চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ব্যাটেলগ্রাউণ্ড রাজ্যগুলোয় আনা বিভিন্ন কারচুপির অভিযোগ আদালতে বাতিল হয়ে গেলেও ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে কিছু নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে জো বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেক্টোরাল কলেজ ভোট, অপরদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল কলেজ ভোট।

আইনী পদক্ষেপে নিয়ে নির্বাচনের ফলাফলে কোনো পরিবর্তন আসবেনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, টুইট করেই আইনী লড়াই জেতা সম্ভব নয়।

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত