আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাইডেনের মন্ত্রিসভা: ভাবমূর্তি ফেরানো প্রথম লক্ষ্য

বাইডেনের মন্ত্রিসভা: ভাবমূর্তি ফেরানো প্রথম লক্ষ্য

ছবি: এলএবাংলাটাইমস

ট্রাম্পের চার বছরের শাসনামলে অনেক দেশের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়ে গেছে৷ তাই সেটিকে গুরুত্ব দিয়েই মন্ত্রীসভা গঠন করবেন জো বাইডেন।

চলতি সপ্তাহেই নতুন কেবিনেট সদস্য বা মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন। নতুন এই মন্ত্রিসভা গঠন করা হবে মূলত বহিঃবিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ফিরিয়ে আনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে। আর এই লক্ষ্যে নিজের মন্ত্রিসভায় ঝানু কূটনীতিকদের নিয়োগ দিবেন জো বাইডেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' নীতির কারণে বহিঃবিশ্বে আমেরিকার 'বিশ্ব মোড়ল' এর তকমা অনেকটাই হুমকির মুখে। ট্রাম্পের চার বছরের শাসনামলে অনেক দেশের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়ে গেছে৷ তাই সেটিকে গুরুত্ব দিয়েই মন্ত্রিসভা গঠন করবেন জো বাইডেন।

ইতোমধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ঝানু কূটনৈতিকদেরকেই মন্ত্রিসভায় নিয়োগ দিচ্ছেন জো বাইডেন৷ বাইডেনের ঘনিষ্ঠ সূত্র জানায়, সেক্রেটারি অব স্টেটস হিসেবে বাইডেনের মন্ত্রীসভায় নিয়োগ পাচ্ছেন এন্টোনি ব্লিনকেন। বিশ্ব সংস্থা ইউনাইটেড ন্যাশনস এর বিশেষ ইউএস দূত হিসেবে নিয়োগ পাচ্ছেন লিন্ডা থমাস-গ্রিনফিল্ড।

আগামী মঙ্গলবার সেক্রেটারি অব স্টেটস হিসেবে এন্টোনি ব্লিনকেনের নাম ঘোষণা করা হতে পারে। আর লিন্ডা-থমাস গ্রিনফিল্ড এর মনোনয়নও সেদিন চূড়ান্ত হতে পারে।

নির্বাচনের আগেই প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে তিনি আবার প্যারিস ক্লাইমেট একর্ড, ইরানের সাথে পরমাণু চূক্তি ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যোগ দিবেন। আর ন্যাটোসহ বিশ্বের অনেক সংস্থা থেকে আমেরিকাকে সরিয়ে আনায় ট্রাম্পের সমালোচনা করেন বাইডেন।

জো বাইডেন বলেন, 'ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আমেরিকাকে বিশ্ব দরবারে একাকী করে দিয়েছে।'

এদিকে, প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন জানুয়ারির ২০ তারিখ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেওয়া শুরু করে দিলেও ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত জো বাইডেনকে বিজয়ী হিসেবে মেনে নেননি। একের পর এক আইনি আপিলের মাধ্যমে সকল অঙ্গরাজ্যের ভোট সন্নিবেশ করে ফল ঘোষণা বিলম্বিত করছেন।

তবে ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত নির্বাচনের ফল মেনে না নেওয়ায় অনেক রিপাবলিকানই ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাঁরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন। এতে জনগণ দেশের নির্বাচনের উপর আস্থা হারাবে৷

যদিও ডোনাল্ড ট্রাম্প এসব মন্তব্য নিয়ে মোটেও মাথা ঘাবড়াচ্ছেন না৷ অধিকাংশ রিপাবলিকান সিনেটররাই ট্রাম্পের সমর্থনে রয়েছেন। রবিবার ডোনাল্ড ট্রাম্প টুইটারে রিপাবলিকানদের একতাবদ্ধ হতে আহবান জানিয়ে লিখেন, 'ফাইট হার্ড রিপাবলিকানস'।

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত