নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
বাইডেনের মন্ত্রিসভার ৬ সদস্যের আনুষ্ঠানিক নাম ঘোষণা
ছবি: এলএবাংলাটাইমস
প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছয় মনোনীত সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ডেলওয়ারে জো বাইডেন ও কামালা হ্যারিস আনুষ্ঠানিকভাবে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ পদে মনোনীত ৬ সদস্যের নাম ঘোষণা করেন।
বাইডেনের শীর্ষ পররাষ্ট্র নীতিবিষয়ক কর্মকর্তা অ্যান্টনি ব্লেংকেন হবেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অব স্টেটস। এই পদের নিয়োগ মূলত সরাসরি প্রেসিডেন্ট দিয়ে থাকেন, ফলে কোনো মনোনয়নের প্রয়োজন হয় না।
ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে বাইডেন মনোনীত করেছেন অ্যাভরিল হেইনেসকে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) সাবেক শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পেতে যাচ্ছেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক উপমন্ত্রী আলহান্দ্রো মায়োরকেসকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসেবে মনোনীত করেছেন জো বাইডেন।
লিন্ডা টমাস-গ্রিনফিল্ডকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। আর জ্যাক সুকিভানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন জো বাইডেন।
এলএবাংলাটাইমস /ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন