আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের সহায়তায় ৭০০ গ্যাং সদস্যকে আটক

যুক্তরাষ্ট্রের সহায়তায় ৭০০ গ্যাং সদস্যকে আটক

ছবি: এলএবাংলাটাইমস

যরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ইউএস সীমান্ত থেকে হন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সালভেদোর - এই তিন দেশের ৭০০ জন গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস শুক্রবার (২৭ নভেম্বর) জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে অপারেশন রিজিওনাল শিল্ডের যৌথ অভিযানে এসব গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাথে হন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সালভেদোরের সীমান্ত রয়েছে। অনেকদিন ধরেই এসব সীমান্ত এলাকায় এমএস-১৩ এবং ১৮ স্ট্রিস গ্যাংস এর সদস্যরা সংঘবদ্ধ অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো। এসব গ্যাং এর সদস্যদের আটক করার জন্যই মূলত তিন দেশের সামরিক বাহিনীর সাথে অভিযানে যোগ দেয় যুক্তরাষ্ট্র।

এসব গ্যাং এর সদস্যরা মূলত মানবপাচার ও বিভিন্ন ধরণের মাদক চোরাচালান কাজের সাথে যুক্ত। অনেকদিন ধরেই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এদের প্রতিহত করতে তৎপর ছিলো ট্রাম্প প্রশাসন।

এরই প্রেক্ষিতে এক সপ্তাহের অভিযানে অপারেশন রিজিওনাল শিল্ড ও ডিওজির যৌথ উদ্যোগে ৭০০ জন গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

ইউএস জেনারেল এটর্নি উইলিয়াম বার বলেন, যুক্তরাষ্ট্র সর্বদা সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করে যাবে৷

এর আগে এল সালভেদোর এর প্রসিকিউটররা ১ হাজার ১৫২ জন গ্যাং সদস্যের বিরুদ্ধে চোরাচালান, কিডন্যাপ, অর্থ পাচার ও মাদক পাচারের অভিযোগে মামলা দায়ের করেছিলো।

ন্যাশনাল সিভিল পুলিশ ইতোমধ্যে এই তালিকায় থাকা ৫৭২ জন গ্যাং সদস্যকে আটক করতে সমর্থ হয়েছে।

গুয়াতেমালা কর্তৃপক্ষ ৮০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ৪০ জনকে গ্রেফতারে করেছে এবং ইতোমধ্যে হেফাজতে থাকা ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছে। 

তারা সবাই ১৮তম স্ট্রিট গ্যাং এবং এমএস-১৩ এর সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুয়াতেমালা কর্তৃপক্ষ মাদক, আগ্নেয়াস্ত্র জব্দ করে এবং চাঁদাবাজি, হত্যার ষড়যন্ত্রের জন্য অভিযোগ দায়ের করেছে।

হন্ডুরাসে যৌথ অভিযানে ৭৫ জনেরও বেশি এমএস-১৩ এবং ১৮তম স্ট্রিট গ্যাং সদস্য ও পাঁচ পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়। এছাড়া ১০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত