আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ট্রাম্পকে দেওয়া অনুদান ফেরত চান সমর্থক!

ট্রাম্পকে দেওয়া অনুদান ফেরত চান সমর্থক!

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সমর্থক নির্বাচনে জালিয়াতির বিষয়টি সামনে আনতে ও আইনী লড়াই চালিয়ে যেতে ২৫ লাখ ডলার অনুদান দিয়েছিলেন। তবে অনুদানের ২৫ লাখ ডলার এখন ফেরত চেয়েছেন সেই সমর্থক। ওই সমর্থক বলেন, 'ফলাফল হতাশাজনক'।

নর্থ ক্যারোলিনার ফ্রেডরিক এশেলম্যান নামে ওই ব্যবসায়ী অনুদানের অর্থ ফেরত চেয়ে হাউস্টনের আদালতে মামলা করেছেন।  

ওই ব্যবসায়ী জানান, 'ট্রু দ্য ভোট' নামে টেক্সাসের একটি প্রো-ট্রাম্প গ্রুপকে আইনী লড়াই চালানোর জন্য অনুদানের অর্থ দেন। ওই গ্রুপটি 'ইলেকশন ইফিক্স' এর আওতায় নির্বাচনের সাতটি সুইং রাজ্যে ট্রাম্পের হয়ে অনুসন্ধান, মামলা ও সন্দেহজনক ব্যালট এবং প্রতারণার বিষয় নিয়ে কাজ করবে বলে জানায়। এসব রাজ্যে মামলা করার কথাও ছিলো ওই গ্রুপের।

ফ্রেডরিক এশ্যালমেন দাবি করেন, আইনী লড়াই করেনি ওই গ্রুপটি। এ নিয়ে তিনি হাউস্টনের আদালতে একটি আদালতে মামলা দায়ের করেছেন।

তিনি অভিযোগ আনেন, 'ট্রু দ্য ভোট তাদের আইনি পদক্ষেপের বিষয় থেকে সরে এসেছে এবং তারা ব্যাখ্যা দিতেও সম্মত নয়'।

এদিকে, নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে গ্রুপটির প্রেসিডেন্ট ক্যাথেরিন এঙ্গেলব্রেশেট দাবি করেন, জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে মামলা করেছিলেন তারা। তবে তথ্য উপাত্ত নেওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত