আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

'ঐতিহাসিক' মন্ত্রিসভা গড়ছেন বাইডেন

'ঐতিহাসিক' মন্ত্রিসভা গড়ছেন বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের মন্ত্রিসভা হতে যাচ্ছে 'ঐতিহাসিক' ও 'বৈচিত্র‍্যপূর্ণ'। এখন পর্যন্ত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে এমন বেশ কয়েকজনকে তিনি মনোনয়ন দিয়েছেন, সেটিই মূলত প্রমাণ করে 'বৈচিত্র‍্যপূর্ণ আমেরিকা' কে গুরুত্ব দিয়েই গঠিত হচ্ছে বাইডেনের মন্ত্রিসভা।

নির্বাচনের আগে থেকেই সকল আমেরিকানকে গুরুত্ব দেওয়ার কথা বলে এসেছেন জো বাইডেন। ইতোমধ্যে ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট কামালা হ্যারিস সেটির যথার্থতাও রক্ষা করেছেন৷ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নারী ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট হলেন কামালা হ্যারিস৷

এছাড়া অর্থমন্ত্রীর ডেপুটি সেক্রেটারি হিসেবে প্রথম কৃষ্ণাঙ্গ কোনো ব্যক্তি নিয়োগ পেতে পারে। তাঁর নাম আদেওয়ালে আদেয়েমু। তিনি ওবামা প্রশাসনে সহকারি সিকিউরিটি এডভাইজর হিসেবে কাজ করেছেন।

মন্ত্রিসভার হোয়াইট হাউজ সোশ্যাল সেক্রেটারি হিসেবেও 'বৈচিত্র‍্যপূর্ণ' একজনকে বেছে নিতে পারেন বাইডেন৷ প্রথম হিসপ্যানিক আমেরিকান হিসেবে কার্লোস এলিজোন্ডো নিয়োগ পেতে পারেন।

ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে বাইডেন মনোনীত করেছেন অ্যাভরিল হেইনেসকে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) সাবেক শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পেতে যাচ্ছেন।

এছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক উপমন্ত্রী আলহান্দ্রো মায়োরকেসকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসেবে মনোনীত করেছেন জো বাইডেন। তিনি প্রথম ল্যাটিন ও অভিবাসী হিসেবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসেবে নিয়োগ পেতে পারেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী দেশটির অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে পারেন। জো বাইডেন সোমবার (৩০ নভেম্বর) তাঁর মন্ত্রিসভার অর্থ মন্ত্রণালয়ের পদের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন।

এছাড়া অর্থমন্ত্রী হিসেবে জো বাইডেন জানেট ইয়ালেনকে মনোনীত করেন। ফলে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নারী অর্থমন্ত্রী নিযুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সেইসাথে অন্যান্য আরো অনেক গুরুত্বপূর্ণ পদে বৈচিত্র্য রয়েছে বাইডেনের মন্ত্রীসভা। জন সংযোগের জন্য তিনি যাদের নাম ঘোষণা করেছেন তাঁদের সবাই নারী।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত