আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

চীনা পণ্যের শুল্ক সহসা বাতিল হবে না: বাইডেন

চীনা পণ্যের শুল্ক সহসা বাতিল হবে না: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির উপর ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক সহসা বাতিলের চিন্তা করছেন না প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন।

বর্তমানে চীন থেকে ২৫০ বিলিয়ন ডলারের পণ্য আমদানির ক্ষেত্রে ৩০ শতাংশ শুল্ক দিতে হয়। এছাড়া ৩০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক নেওয়া হয়।

ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক নীতি পরিবর্তন না করলেও ক্ষমতায় বসে আমেরিকা এবং চীনের মধ্যকার বাণিজ্যিক চুক্তিগুলো ঘেঁটে দেখবেন বাইডেন। এরপর সেই অনুযায়ী 'সুসংহত পরিকল্পনা' গঠন করা হবে বলে জানান জো বাইডেন।

বাইডেন বলেন, 'ক্ষমতায় বসার পর প্রথম কাজ মিত্র দেশগুলোর সাথে পারস্পারিক সম্পর্কের উন্নয়ন করা। চীনের সাথেও আমাদের এই পন্থা অবলম্বন করতে হবে'।

ডোনাল্ড ট্রাম্পের আমলে চীনের সাথে সম্পর্কে বেশ ফাটল ধরেছে যুক্তরাষ্ট্রের। প্রযুক্তিখাত ও বানিজ্যের ক্ষেত্রে চরম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয় দুই দেশের মধ্যে৷

যুক্তরাষ্ট্র চীনের পণ্যের উপর শুল্ক আরোপ করার পর চীনও তাদের পণ্যের রপ্তানিতে শুল্ক আরোপ করে। ফলে দুই দেশের মধ্যকার বানিজ্যিক সম্পর্ক চরম আকার ধারণ করে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত