আপডেট :

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

প্রকাশ্যে টিকা নেবেন সাবেক তিন প্রেসিডেন্ট

প্রকাশ্যে টিকা নেবেন সাবেক তিন প্রেসিডেন্ট

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে খুব শীঘ্রই শুরু হচ্ছে টিকাদান কার্যক্রম। ইতিহাসে এবারই সবচেয়ে বড় টিকাদান কার্যক্রম পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। টিকাদান কর্মসূচি শুরুর আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাসিন্দাদের মধ্যে টিকার কার্যকারিতা নিয়ে আস্থা তৈরি করা৷

তাই জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাসযোগ্যতা সৃষ্টিতে এগিয়ে এসেছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট। বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা প্রকাশ্যে টেলিভিশনের সামনে টিকা নেওয়ার ঘোষণা দিয়েছেন। জনগণকে টিকা নিতে উৎসাহিত করতেই এই পদক্ষেপ নিচ্ছেন তাঁরা।

ইতোমধ্যে ফাইজার ও মডার্না ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের কাছে টিকা অনুমোদনের আবেদন করেছে৷ খুব শীঘ্রই অনুমোদন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন পাওয়া মাত্রই সচেতনতা কর্মসূচি শুরু করবেন তিন সাবেক প্রেসিডেন্ট।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের চীফ অব স্টাফ ফ্রেডি ফোর্ড বলেন, 'জর্জ বুশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি ও হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য দেবোরাহ বার্ক্সের সাথে যোগাযোগ করেছেন। টিকায় জনগণের আস্থা তৈরি করতে সাবেক প্রেসিডেন্ট বুশ ক্যামেরার সামনে তা নেবেন'।

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রেস সেক্রেটারি বলেন, 'সবাইকে টিকা নিতে উৎসাহিত করতে সাবেক এই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রকাশ্যে টিকা নেবেন'।

সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ড. এন্থনি ফাউসি যদি বলেন যে টিকা নিরাপদ ও কার্যকর, তাহলে তিনি তা নিতে আগ্রহী।

বারাক ওবামা বলেন, 'আমি টেলিভিশনের ক্যামেরার সামনেই টিকাটি নেব অথবা তা টিকা নেওয়ার দৃশ্য ধারণ করে পরে তা প্রচার করব। জনগণকে আমি জানাতে চাই যে বিজ্ঞানে আমার আস্থা রয়েছে এবং আমি করোনা সংক্রমিত হতে চাই না'।

এএলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত