আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বারের উপর চটেছেন ট্রাম্প

বারের উপর চটেছেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

এটর্নি জেনারেল উইলিয়াম বারের বক্তব্যে বেশ ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারকে বরখাস্ত করার পরিকল্পনাও করেছিলেন তিনি। তবে সিনিয়র রিপাবলিকানদের আপত্তির মুখে সে পথে হাঁটেননি ট্রাম্প।

বুধবার (২ ডিসেম্বর) এটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, ২০২০ সালের মার্কিন নির্বাচনে জালিয়াতির যে অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, তার সমর্থনে কোনো প্রমাণ তাঁর বিচার বিভাগ খুঁজে পায়নি।

মূলত উইলিয়াম বারকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই গণ্য করা হতো। বারের করা এমন মন্তব্যে তাই বেশ কোনঠাসা হয়ে গেছেন ট্রাম্প।

তবে উইলিয়াম বারের এই মন্তব্যকে মোটেও সহজ ভাবে নেননি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প অফিসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, উইলিয়াম বারের এই বক্তব্যের পর বেশ 'অখুশী' হয়েছেন প্রেসিডেন্ট৷ এমনকি বারের উপর আস্থা হারিয়ে তাঁকে বরখাস্তের চিন্তাও নাকি করেন তিনি। তবে সিনিয়র রিপাবকিলান নেতাদের আপত্তির মুখে এখনই এই পথে হাঁটছেন না ট্রাম্প।

উইলিয়াম বারের উপর ডোনাল্ড ট্রাম্পের এখনো আস্থা আছে কী না বা তাঁকে আদৌ এই পদে এখনো রাখা হবে কী না- এই প্রশ্নের জবাবে ট্রাম্পের প্রেস সচিব কালেহি ম্যাকেনি বলেন, 'যদি এই পদে কোনো রদবদল হয়, তবে সবার প্রথমে গণমাধ্যমে জানানো হবে'।

এদিকে উইলিয়াম বারের সাথে গত সপ্তাহে মিটিং হয়েছে ট্রাম্পের। এরপরই উইলিয়াম বার গণমাধ্যমে বলেন, 'নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ নেই'। মিটিং এর ব্যাপারে কালেহি ম্যাকানি বলেন, এটি নিয়মিত আলোচনার অংশ ছাড়া আর কিছু নয়।

এএলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত