আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

'ডাকা' কর্মসূচি চালু করতে আদালতের নির্দেশ

'ডাকা' কর্মসূচি চালু করতে আদালতের নির্দেশ

ছবি: এলএবাংলাটাইমস

অপ্রাপ্তবয়স্ক অবস্থায় পিতা-মাতার সাথে বা অন্য উপায়ে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের বৈধতার আবেদনপত্র গ্রহণের জন্য ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৪ ডিসেম্বর) নিউইয়র্কের ডিস্ট্রিক্ট জজ নিকোলাস গারাউফিস 'ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা)' কর্মসূচিকে আবার চালু করার নির্দেশ দিয়েছেন।

এছাড়া অভিবাসীদের নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে মর্মে নোটিশ দেওয়ার জন্য হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত।

অভিবাসীসের পক্ষে আদালতের এমন আদেশের ফলে যুক্তরাষ্ট্রে অপ্রাপ্ত বয়সে প্রবেশ করা ১০ লাখের বেশি অভিবাসী উপকৃত হবে।

অভিবাসীদের জন্য ডাকা কর্মসূচি চালু করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ক্ষমতায় বসে ডোনাল্ড ট্রাম্প এই কর্মসূচি বন্ধ করে দেয়। পাশাপাশি ডাকা কর্মসূচির আওতায় অনুমোদন পাওয়া অভিবাসীদের বৈধতার অনুমোদন আর না বাড়ানোর পক্ষেও ট্রাম্প প্রশাসন নির্দেশ জারি করে।

২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডাকা’ কর্মসূচির আওতায় নতুন আবেদন গ্রহণ বন্ধ করে দেন। বারাক ওবামা প্রশাসনের আমলে কর্মসূচিতে আবেদনকারীদের দুই বছরের জন্য কাজের অনুমতি দেওয়া হয়েছিল। পরে ট্রাম্প প্রশাসন সেটি এক বছরের বেশি বৃদ্ধি করা হবে না বলে নির্দেশ জারি করে। বিচারক নতুন আদেশে দুই বছরের জন্য কাজের অনুমতি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।

বিচারক নিকোলাস গারাউফিস তাঁর আদেশে বলেন, 'প্রশাসনকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে ডাকা কর্মসূচির জন্য নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে এবং আবেদনকারীদের দুই বছরের কাজের অনুমতি দেওয়া হচ্ছে'।

এদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন আগামী ২০ জানুয়ারি। জো বাইডেন আগেই বলেছেন, তিনি ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যেই ‘ডাকা’ কর্মসূচি চালু করবেন এবং অভিবাসন সংস্কার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য কংগ্রেসকে আহবান জানাবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত