আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এখনো জয়ের সুযোগ রয়েছে: ট্রাম্প

এখনো জয়ের সুযোগ রয়েছে: ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

২০২০ সালের নির্বাচনে এখনো জয়ের সম্ভাবনা দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৬ ডিসেম্বর) জর্জিয়ায় দ্বিতীয় দফা সিনেট নির্বাচনী প্রচার সমাবেশে অংশ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড সমর্থকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় এই প্রথম নিজ দল রিপাবলিকান পার্টির পক্ষে প্রচার চালাতে সমাবেশে অংশ নেন।

জর্জিয়ায় আসন্ন জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রানঅফ’ সিনেট নির্বাচন। মূলত এই রানঅফ নির্বাচনের উপরই নির্ভর করছে পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাচ্ছে সেই বিষয়টি। জর্জিয়া থেকে দুইজন সিনেটর নির্বাচিত হবেন।

সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য রিপাবলিকানদের কাছে জর্জিয়ায় জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। জর্জিয়া একসময় রিপাবলিকানদের ঘাঁটি হলেও এবারের নির্বাচনে সেখানে জিতেছেন জো বাইডেন।

জর্জিয়ায় শনিবার সমাবেশ শুরু করেন ট্রাম্প। তবে তার আগে জর্জিয়ার রিপাবলিকান গভর্নর ব্রিয়ান কেম্পের সমালোচনা করে ট্রাম্প টুইটে লিখেন, 'গভর্নরের উচিত ছিল জর্জিয়ায় জো বাইডেনের জয়ের ফল আটকাতে তাকে সাহায্য করা'।

জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, 'নির্বাচনে তারা প্রতারণা এবং কারচুপি করেছে। তবে আমাদের এখনো জয়ের সুযোগ রয়েছে। এক্ষেত্রে কেম্পের আরো অনেক তৎপর হওয়া উচিত ছিলো'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত