আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

করোনায় আক্রান্ত ট্রাম্পের শীর্ষ আইনজীবী রুডি

করোনায় আক্রান্ত ট্রাম্পের শীর্ষ আইনজীবী রুডি

ছবি: এলএবাংলাটাইমস

করোনায় আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ আইনজীবী রুডি জুলিয়ানি। ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের হয়ে জালিয়াতি বিষয়ক মামলাগুলো লড়ছেন আইনজীবি রুডি জুলিয়ানি।

রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে ডোনাল্ড ট্রাম্প টুইট করে জুলিয়ানির করোনা সংক্রমিত হওয়ার খবর জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, 'দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির নির্বাচনের তথ্য জালিয়াতি উন্মোচনে ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন জুলিয়ানি। তিনি নিউইয়র্কের ইতিহাসের সেরা মেয়র। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি'।

তিনি টুইটে লিখেন, 'দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমরা এগিয়ে যাবো'।

রুডি জুলিয়ানি করোনায় আক্রান্ত হয়ে জর্জটাউন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে ঘনিষ্ঠ এক সূত্র।

ডোনাল্ড ট্রাম্পের পর রুডি জুলিয়ানি নিজেও টুইটারে করোনা আক্রান্তের খবর প্রকাশ করেন। তিনি লিখেন, 'আমি ভালো বোধ করছি ও ভালো চিকিৎসা সেবা পাচ্ছি'।

তবে এখন পর্যন্ত জুলিয়ানির সর্বশেষ শারীরিক অবস্থা কী ও কিভাবে করোনায় আক্রান্ত হলেন এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

৭৬ বছর বয়সী নিউইয়র্কের সাবেক মেয়র জুলিয়ানি গত ৩ নভেম্বরের নির্বাচনের পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করেন।

নির্বাচনের পর বিভিন্ন সময়ে অনেক অঙ্গরাজ্যে ভোট জালিয়াতির অভিযোগে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে অন্তত ৫০টি মামলা হয়। এই মামলাগুলো লড়ছেন রুডি জুলিয়ানি। তবে কোথাও কোনো জালিয়াতির প্রমাণ এখনো ট্রাম্প শিবির দেখাতে না পারায় ৩০টি মামলা খারিজ হয়ে গেছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত