আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পদত্যাগ করতে পারেন এটর্নি জেনারেল বার

পদত্যাগ করতে পারেন এটর্নি জেনারেল বার

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের কথা ভাবছেন এটর্নি জেনারেল উইলিয়াম বার৷ জানুয়ারির ২০ তারিখ নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসবেন জো বাইডেন।

এটর্নি জেনারেল অফিসের ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমে এই তথ্য ফাঁস করেছেন। সূত্র জানায়, ট্রাম্পের উপর অখুশি উইলিয়াম বার। তবে এখনো পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেননি তিনি।

মূলত এটর্নি জেনারেল বার নির্বাচন নিয়ে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তার পর থেকেই ট্রাম্পের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে বারের। কিছুদিন আগে এটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, '২০২০ সালের মার্কিন নির্বাচনে জালিয়াতির যে অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, তার সমর্থনে কোনো প্রমাণ তাঁর বিচার বিভাগ খুঁজে পায়নি'।

মূলত এটর্নি জেনারেল উইলিয়াম বারের এই বক্তব্যের পরই বেশ ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারকে বরখাস্ত করার পরিকল্পনাও করেছিলেন তিনি। তবে সিনিয়র রিপাবলিকানদের আপত্তির মুখে সে পথে হাঁটেননি ট্রাম্প।

মূলত উইলিয়াম বারকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই গণ্য করা হতো।

উইলিয়াম বারের উপর ডোনাল্ড ট্রাম্পের এখনো আস্থা আছে কী না বা তাঁকে আদৌ এই পদে এখনো রাখা হবে কী না- এই প্রশ্নের জবাবে ট্রাম্পের প্রেস সচিব কালেহি ম্যাকেনি বলেন, 'যদি এই পদে কোনো রদবদল হয়, তবে সবার প্রথমে গণমাধ্যমে জানানো হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত