আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

বাইডেনের স্বাস্থ্য বিভাগের সদস্যদের নাম ঘোষণা

বাইডেনের স্বাস্থ্য বিভাগের সদস্যদের নাম ঘোষণা

ছবি: এলএবাংলাটাইমস

আগামী ২০ জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন জো বাইডেন। তার আগেই গুছিয়ে নিচ্ছেন মন্ত্রীসভা। এবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিভিন্ন পদে মনোনীতদের নাম প্রকাশ করলেন বাইডেন।

সোমবার (৭ ডিসেম্বর) ডেলওয়ারে মন্ত্রীসভার স্বাস্থ্য খাতের সদস্যদের আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হয়৷

ক্যালিফোর্নিয়ার এটর্নি জেনারেল জাভিয়ের বেকেরা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত হচ্ছেন। ইউএস সার্জন জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে ড. ভিভেক মূর্তির নাম। সেন্টার অব ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের ডিরেক্টর হিসেবে মনোনীত করা হয়েছে
ড. রোশেলে ওয়ালেনেস্কিকে। করোনা নিয়ন্ত্রণের টাস্ক ফোর্সের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে ড. মারসেলা নুনেজ-স্মিথকে।

এছাড়া প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে ড. এন্থনী ফাউসির নাম। এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজ এন্ড প্রিভেনশনের প্রধান হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। এছাড়া বাইডেনের কোভিড-১৯ টাস্ক ফোর্সের সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয় জেফ যেন্টস এর নাম। তিনি আগে ওবামা প্রশাসনে দায়িত্ব পালন করেছেন।

করোনাভাইরাসের থাবা থেকে যুক্তরাষ্ট্রের উত্তরণ ঘটাতে বাইডেনের স্বাস্থ্য বিভাগ শুরু থেকেই কাজ করবে। করোনার কথা বিবেচনায় রেখেই মন্ত্রীসভা গঠন করছেন বাইডেন।

এর আগে মন্ত্রীসভার অন্যান্য আরো সদস্যদের নাম ঘোষণা করেছে বাইডেনের ট্রানজিশন টিম। বাইডেনের শীর্ষ পররাষ্ট্র নীতিবিষয়ক কর্মকর্তা অ্যান্টনি ব্লেংকেন হবেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অব স্টেটস। এই পদের নিয়োগ মূলত সরাসরি প্রেসিডেন্ট দিয়ে থাকেন, ফলে কোনো মনোনয়নের প্রয়োজন হয় না।

ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে বাইডেন মনোনীত করেছেন অ্যাভরিল হেইনেসকে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) সাবেক শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পেতে যাচ্ছেন।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক উপমন্ত্রী আলহান্দ্রো মায়োরকেসকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসেবে মনোনীত করেছেন জো বাইডেন।

লিন্ডা টমাস-গ্রিনফিল্ডকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। আর জ্যাক সুকিভানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন জো বাইডেন।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত