আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

এবার সুপ্রিম কোর্টেও হতাশ ট্রাম্প

এবার সুপ্রিম কোর্টেও হতাশ ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

পেনসিলভেনিয়ায় নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় আটকে দিতে ও প্রায় ২৫ লাখ ডাকযোগের ভোট বাতিল করতে ট্রাম্প শিবিরের আপিল খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের বিচারকগণ ট্রাম্প শিবিরের করা এই আপিল বাতিল করে দেয়।

ট্রাম্প শিবিরের হয়ে কংগ্রেসের সদস্য মাইক কেলি ও ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু রিপাবলিকান ডাকযোগে প্রাপ্ত ভোট বাতিল করতে একটি মামলা দায়ের করে। ট্রাম্প শিবির দাবি করে, ডাকযোগে আসা ভোট বাতিল করে দিতে হবে।

২০১৬ সালে পেনসিলভেনিয়ায় জয় পেলেও এবার হাতছাড়া হয়ে গেছে রাজ্যটি। আর এটি কিছুতেই মেনে নিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই রাজ্যটি। ইতোমধ্যে বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করেছে পেনসিলভানিয়ার নির্বাচন কমিশন।

পেনসিলভানিয়ার এটর্নি জেনারেল জর্জ শাপিরো বলেন, 'নির্বাচন দৃশ্যত শেষ হয়ে গেছে। মামলার নামে এসব বন্ধ করা উচিত'।

সুপ্রিম কোর্টে এখনো আরেকটি মামলা নিষ্পত্তি হওয়া বাকি আছে৷ টেক্সাসের রিপাবলিকান সরকার উইসকনসিন, মিশিগান ও জর্জিয়ায় কারচুপির দায়ে মামলা করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত