আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সুপ্রিম কোর্টে আবারো খারিজ ট্রাম্প শিবিরের মামলা

সুপ্রিম কোর্টে আবারো খারিজ ট্রাম্প শিবিরের মামলা

ছবি: এলএবাংলাটাইমস

২০২০ সালের নির্বাচনের আইনী লড়াই এ কিছুতেই সুবিধা করতে পারছে না ট্রাম্প শিবির। আবারো সুপ্রিম কোর্টে ট্রাম্প শিবিরের মামলা খারিজ হয়ে গেলো।

শুক্রবার (১১ ডিসেম্বর) উইসনকনসিন, জর্জিয়া, মিশিগান ও পেনসিলভানিয়ার ফল স্থগিত করার আবেদনটি বাতিল করে সুপ্রিম কোর্ট।

টেক্সাসের এটর্নি জেনারেল এই চার রাজ্যে কয়েক লাখ ভোট বাতিল করতে ও ভোটের ফল স্থগিত করতে সুপ্রিম কোর্টে আপিল করেন। এই আপিলের পক্ষে সমর্থন জানিয়ে আবেদন করেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প শিবিরের সাথে ১৮টি রাজ্যের এটর্নি জেনারেল এবং ১২৬ জন রিপাবলিকান আইনপ্রণেতাও মামলায় যুক্ত হোন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সুপ্রিম কোর্টকে নির্বাচনে হস্তক্ষেপ করার আহবান জানান।

তবে সুস্পষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণের অভাবে মামলাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের সম্মিলিত বিচারক প্যানেল। এক বাক্যের দেওয়া রায়ে এই মামলার কোনো ভিত্তি নেই বলে উল্লেখ করেন সুপ্রিম কোর্ট।

ডোনাল্ড ট্রাম্পের নিজের পছন্দে নিযুক্ত তিন রক্ষণশীল বিচারপতিকেও মামলার লড়াই এ পাশে পাননি তিনি। ফলে সুপ্রিম কোর্টের উপর বেশ নাখোশ হয়েছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, সুপ্রিম কোর্ট মামলাটির গুরুত্ব বিবেচনা না করেই সেটিকে খারিজ করে দিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত