আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

জর্জিয়ার রানঅফ নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু

জর্জিয়ার রানঅফ নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু

ছবি: এলএবাংলাটাইমস

জর্জিয়ার রানঅফ নির্বাচনের আগাম ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে৷ আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হবে৷ মূলত জর্জিয়ার রানঅফ নির্বাচনের ফলাফলের উপরই নির্ভর করবে সিনেটের দখল রিপাবলিকান না ডেমোক্রেটিক- কোন দলের কাছে যাবে।

সিনেটের দখল ডেমোক্রেটিকরা নিতে পারলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য তাঁর নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন খুব সহজ হয়ে যাবে। আর সিনেটের দখল রিপাবলিকানরা পেলে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বেশ বেগ পেতে হবে বাইডেন প্রশাসনকে।

জর্জিয়ার রানঅফ নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনেটর ডেভিড পারডিউ এবং ক্যালি লোয়েফলার। অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বী হলেন দুই ডেমোক্রেটিক সিনেটর জন অসঅফ ও রাফায়েল ওয়ারনক।

এদিকে আগাম ভোট গ্রহণের প্রথমদিনই ভোটার সমাগম দেখা গেছে কেন্দ্রগুলোতে। লাইন ধরে ভোটাররা রানঅফ নির্বাচনে ভোট দিচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগাম ভোট গ্রহণের প্রথমদিন ভোটারদের সাড়া পাওয়া মানে নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীরা জয় পেতে পারে।

সাধারণ নির্বাচনে জয় পেলেও সিনেটের দখল কার কাছে যাবে, এ নিয়ে চাপে আছেন বাইডেন শিবির। এছাড়া জর্জিয়া সাধারণত রিপাবলিকানদের ঘাঁটি হিসেবেই পরিচিত। কিন্তু সাধারণ নির্বাচনে বাইডেন জয় পাওয়ায় এবারে জর্জিয়ার রানঅফ নির্বাচনের সমীকরণ পালটে যেতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত