আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রাশিয়ায় অবস্থিত দুই কনস্যুলেট বন্ধ করবে যুক্তরাষ্ট্র

রাশিয়ায় অবস্থিত দুই কনস্যুলেট বন্ধ করবে যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

রাশিয়ায় যুক্তরাষ্ট্রের অবশিষ্ট দুই কনস্যুলেট বন্ধ করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে নীতিনির্ধারকদের কাছে এই বিষয়টি উত্থাপন করা হয়েছে।

গত ১০ ডিসেম্বর এক বার্তায় কংগ্রেসকে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট জানায়, ভ্লাদিভোসটক এবং ইকাটেরিনবার্গের কনস্যুলেটগুলো বন্ধ করে দিচ্ছে ট্রাম্প প্রশাসন।

এর ফলে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রায় সকল কূটনৈতিক সম্পর্কের মাধ্যম বন্ধ হয়ে যাচ্ছে। শুধু মস্কোতে আমেরিকান দূতাবাস আমেরিকা এবং রাশিয়ার কূটনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবে থাকছে।

মূলত ২০২০ সালের নির্বাচনে জো বাইডেন পাশ করার পর থেকেই রাশিয়ার সাথে শীতল সম্পর্কের সম্ভাবনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের। এর মধ্যে ট্রাম্প প্রশাসনের এই নীতি গ্রহণের ফলে জো বাইডেনের জন্য রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা খুব কঠিন হয়ে যাবে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিকে, এই সিদ্ধান্তের পরই যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে৷ প্রায় ৫০০টি সরকারি ও বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে সাইবার হামলা চালায় হ্যাকাররা। ধারণা করা হচ্ছে, এই সাইবার হামলার সাথে রাশিয়ার যোগসূত্র রয়েছে।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, আমেরিকার রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত জন সুলিভান এর সাথে পরামর্শ করেই মূলত ভ্লাদিভোসটক এবং ইকাটেরিনবার্গ এর কনস্যুলেটগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। আমেরিকার দূতাবাসের সাথেই রাশিয়া আরো গভীরভাবে এখন থেকে কাজ করবে।

ইতোমধ্যে কনস্যুলেটে কর্মরত ১০ রাষ্ট্রদূত ও ৩৩ জন কর্মচারীকে মস্কোর আমেরিকান দূতাবাসে পদত্যাগপত্র জমা দেওয়ার ব্যাপারে জানানো হয়েছে। তবে কনস্যুলেট বন্ধ করে দিলেও রাশিয়ায় আমেরিকার মিশন ও নাগরিকদের সাহায্যার্থে দূতাবাস খোলা থাকবে বলে জানান ইউএস স্টেট ডিপার্টমেন্ট।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত