আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কারা পাচ্ছে দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ? জেনে নিন!

কারা পাচ্ছে দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ? জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

করোনায় বিপর্যস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে ও কর্মহীনদের নগদ অর্থ সহায়তা করতে প্রণোদনা বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র সরকার। ৯০০ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ পাশ করাতে রবিবার ঐক্যমতে পৌঁছেছে কংগ্রেসের নেতারা।

আজ সোমবার (২১ ডিসেম্বর) কংগ্রেসে বিল পাশ করতে চূড়ান্ত ভোটাভুটি হয়েছে। এরপরই বিলটি চলে যাবে সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর পাওয়ার পরই প্রণোদনার অর্থ বন্টন শুরু হবে।

মার্চের প্রথম ২ দশমিক ৩ ট্রিলিয়ন প্রণোদনার পর কর্মহীনদের জন্য এটিই সর্বোচ্চ পরিমাণ অর্থ বরাদ্দ করলো যুক্তরাষ্ট্র সরকার। সিনেটর সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের শীর্ষ নেতা মিচ ম্যাককোনেল প্রণোদনা পাশের বিষয়টি নিশ্চিত করে জানান, 'অবশেষে বহুল প্রতীক্ষিত প্রণোদনা বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে'।

দ্বিতীয় প্রণোদনার অর্থ মূলত কর্মহীন, দূর্দশাগ্রস্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পাশ হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও করোনা ভ্যাকসিনের জন্যও বরাদ্দ রাখা হয়েছে বেশ বড় পরিমাণ অর্থ।

চলুন দেখে নিই দ্বিতীয় প্রণোদনার অর্থ কোন খাতে খরচ হবে:

স্টিমুলাস চ্যাক: দ্বিতীয় দফা নাগরিক প্রণোদনা হিসেবে প্রত্যেকে ৬০০ ডলার করে নগদ অর্থ পাবেন। স্বামী-স্ত্রী দুইজন মিলে পাবেন ১ হাজার ২০০ ডলার। আর অপ্রাপ্তবয়স্ক শিশুদের জন্য বরাদ্দ রাখা হয়েছে আরো ৬০০ ডলার। তবে এই নগদ অর্থ কারা পাবেন, সেটি ঠিক করা হবে নির্দিষ্ট আয়ের উপর ভিত্তি করে।

বেকারভাতা: করোনায় কাজ হারানো কর্মহীনদের প্রত্যেকে আগামী ১১ সপ্তাহ ৩০০ ডলার করে ভাতা পাবেন। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই বেকার ভাতা দেওয়া হবে। এছাড়া এই চুক্তির আওতায় কেয়ার এক্ট এর মেয়াদও বাড়ানো হয়েছে।

ক্ষুদ্র ব্যবসার লোন: দ্বিতীয় নাগরিক প্রণোদনা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদেরও লোন দেওয়া হবে। নতুন করে পে চেক প্রোটেকশন প্রোগ্রাম চালু করা হবে। ফলে দ্বিতীয় দফা লোনের আবেদন করতে পারবে ক্ষুদ্র ব্যবসায়ীরা৷ এই প্রোগ্রামের আওতায় ক্ষুদ্র ব্যবসার জন্য ১২ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

স্কুল এবং চাইল্ড কেয়ার: স্কুল এবং চাইল্ড কেয়ারের জন্যও দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ বরাদ্দ রাখা হয়েছে৷ কে-১২ স্কুলগুলোর জন্য ৮২ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। আর চাইল্ড কেয়ার প্রোগ্রামের জন্য আরো ১০ বিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে।

বাড়িভাড়া সহায়তা: উচ্ছেদের আশংকায় থাকা বাসিন্দাদের জন্য এভিকশন প্রোটেকশন প্রোগ্রাম ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সেই সাথে আরো ২৫ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।

পুষ্টি প্রোগ্রাম সহায়তা: এই প্রণোদনার আওতায় পুষ্টি প্রোগ্রাম কর্মসূচির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। এছাড়া শিশুদের জন্য বেশ কিছু চলমান প্রোগ্রামকে অর্থ সহায়তা করা হচ্ছে।

টিকার জন্য অর্থ সহায়তা: টিকা কিনতে অসমর্থদের জন্য ২০ বিলিয়ন ডলার সহায়তা দেবে সরকার। এছাড়া বিতরণের জন্য আরো ৮ বিলিয়ন ডলার যুক্ত করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত