আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্রণোদনা বিলে সই করবেন না ট্রাম্প!

প্রণোদনা বিলে সই করবেন না ট্রাম্প!

ছবি: এলএবাংলাটাইমস

দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিষয়ে আবারো শুরু হলো অনিশ্চয়তা। এবার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, তিনি দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিলের চুক্তিতে সই করবেন না।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে টুইটারে এক ভিডিও বার্তায় দ্বিতীয় নাগরিক প্রণোদনার বিল সই করতে আপত্তি প্রকাশ করেন তিনি।

মূলত নাগরিকদের জন্য বরাদ্দ স্টিমুলাস চ্যাকের অর্থের পরিমাণ নিয়েই আপত্তি প্রকাশ করেন তিনি। কংগ্রেসের পাশকৃত বিল অনুযায়ী, স্টিমুলাস চ্যাক এর আওতায় নির্দিষ্ট আয়ের উপর প্রত্যেক নাগরিক ৬০০ ডলার করে ভাতা পাবেন। আর স্বামী স্ত্রী দুজন পাবেন একত্রে ১ হাজার ২০০ ডলার। অপ্রাপ্ত বয়স্ক শিশু পাবে আরো ৬০০ ডলার।

তবে কংগ্রেসের প্রস্তাবিত এই স্টিমুলাস চ্যাক এর অর্থ বরাদ্দ পছন্দ করেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিও বার্তায় প্রেসিডেন্ট বলেন, আমি কংগ্রেসকে স্টিমুলাস চ্যাকের আওতায় ৬০০ ডলারের পরিবর্তে ২ হাজার ডলার বরাদ্দ রাখার জন্য বলেছিলাম। এর ফলে স্বামী-স্ত্রী দুইজন মিলে পাবে ৪ হাজার ডলার।

তিনি ভিডিও বার্তায় ৬০০ ডলারের 'স্টিমুলাস চ্যাক' এর অর্থকে 'মর্যাদাহানীকর' বলে উল্লেখ করেন।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সরাসরি অর্থ বরাদ্দ বাড়ার কোনো সুযোগ নেই। কংগ্রেসে বিলটি পাশ হয়েছে 'ভেটো-প্রুফ' হিসেবে। ফলে এটি সুরাহা শুধু কংগ্রেসেই সম্ভব।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আপত্তির মুখে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি ও সংখ্যালঘু দলের নেতা চাক শুমার বলেন, 'বড় স্টিমুলাস চ্যাক পাশ করতে আমরা প্রস্তুত রয়েছি'।

ন্যান্সি পেলোসি টুইটে জানান, 'ডেমোক্রেটরা আসন্ন সপ্তাহে বিষয়টি নিয়ে কংগ্রেসে আলোচনায় প্রস্তুত রয়েছে'।

এছাড়া সিনিয়র ডেমোক্রেটিক আরেক নেতা বলেন, ডেমোক্রেটিকদের পক্ষ থেকে সরাসরি দুই হাজার ডলার বিল পাশ করতে বৃহস্পতিবার চেষ্টা করা হবে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত