আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

২৬ জনকে সাধারণ ক্ষমা করলেন ট্রাম্প

২৬ জনকে সাধারণ ক্ষমা করলেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

ক্ষমতার একদম শেষ সময়ে এসে বেশ উদার হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের ক্ষমতাবলে নিজের ঘনিষ্ঠ মিত্রসহ অনেককেই ক্ষমা করে দিচ্ছেন তিনি। এবার একদিনে ২৬ জন আসামিকে ক্ষমা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চার্লস কুশনার, দীর্ঘদিনের সহযোগী রজার স্টোন, প্রচারণা শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্ট ও রিপাবলিকান নেতা ডানকান হান্টার।

এর মধ্যে চার্লস কুশনার সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের শ্বশুর। এর আগে আরো ১৫ জনকে ক্ষমা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তে মিথ্যে সাক্ষী, বিচারে বাধা দেওয়া ও সাক্ষীদের প্রভাবিত করার দায়ে গত বছর নভেম্বরে দোষী সাব্যস্ত হোন রজার স্টোন। তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এছাড়া নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তে বলা হয়েছে, রাশিয়ার গোয়েন্দাদের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার তৎকালীন চেয়ারম্যান পল ম্যানাফোর্ট। তিনি অপরাধ স্বীকার করেও নিয়েছিলেন।

রিপাবলিকান নেতা ডানকান হান্টারের বিরুদ্ধে অভিযোগ ছিলো তিনি নির্বাচনী প্রচারের অর্থ চুরি করে মেয়ের জন্মদিনের পার্টি আয়োজন করেছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত