আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কর্মহীন ভাতা থেকে বঞ্চিত হচ্ছে লাখো বাসিন্দা

কর্মহীন ভাতা থেকে বঞ্চিত হচ্ছে লাখো বাসিন্দা

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণোদনার বিল পাশে সই করতে আপত্তি জানানোয় লাখো কর্মহীন বাসিন্দা বঞ্চিত হতে যাচ্ছেন কর্মহীন ভাতা থেকে। শনিবার (২৬ ডিসেম্বর) লাখ-লাখ বাসিন্দার 'জবলেস বেনিফিট' সুবিধার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে।

'জবলেস বেনিফিট' এর মেয়াদ ফুরিয়ে যাওয়ায় কর্মহীন ভাতার ৩০০ ডলার থেকে বঞ্চিত হচ্ছেন কর্মহীনরা। একটানা এগারো সপ্তাহ করোনার কারণে কর্মহীনরা এই পরিমাণ ভাতা পাবেন বলে কংগ্রেসে চূড়ান্ত হয়েছিলো।

কংগ্রেসে ডেমোক্রেটিক ও রিপাবলিকান নেতাদের সম্মতিতে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের মহামারি এইড পাশ হয়। এর মধ্যে প্রণোদনার জন্য প্রায় ৯০০ বিলিয়ন ডলার ও সাধারণ সরকারি খরচের জন্য ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বরাদ্দ করা হয়।

তবে কংগ্রেসে সমঝোতা হওয়ার পর বিল পাশের জন্য সই করতে আপত্তি প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ৯০০ বিলিয়ন ডলার করোনায় ভুক্তভোগীদের জন্য যথেষ্ট নয়।

প্রণোদনায় কর্মহীনদের ভাতার পাশাপাশি 'জবলেস বেনিফিট' এর মেয়াদ বর্ধিত করার সুপারিশও রাখা হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সই না করায় কর্মহীন ভাতা পাওয়া অনিশ্চিত হয়ে গেছে বাসিন্দাদের।

লেবর ডিপার্টমেন্ট জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের সই ছাড়া প্রায় ১৪ মিলিয়ন বাসিন্দা কর্মহীন ভাতা থেকে বঞ্চিত হতে যাচ্ছে। এছাড়া কংগ্রেসে যদি সরকারি ফাণ্ডিং এর অর্থ পাশ করানো না যায়, তবে আগামী মঙ্গলবার থেকে আংশিক 'গভর্নমেন্ট শাটডাউন' এ যেতে হবে৷

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের প্রস্তাবিত বিল প্রসঙ্গে বলেন, 'প্রণোদনায় অহেতুক ফরেইন এইড, স্পেশাল ইন্টারেস্ট ও কালচারাল প্রজেক্টের জন্য বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। স্টিমুলাস চ্যাক এর জন্য জনপ্রতি ৬০০ ডলার খুবই অপ্রতুল।

তিনি বলেন, স্টিমুলাস চ্যাকের আওতায় জনপ্রতি ২ হাজার ডলার বরাদ্দ করতে হবে। স্বামী-স্ত্রী মিলে ৪ হাজার ডলার পেলে সেটি সামঞ্জস্য হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত