আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

শীঘ্রই স্টিমুলাস চ্যাকের বিল পাবেন বাসিন্দারা

শীঘ্রই স্টিমুলাস চ্যাকের বিল পাবেন বাসিন্দারা

ছবি: এলএবাংলাটাইমস

দ্বিতীয় নাগরিক প্রণোদনার আওতায় স্টিমুলাস চ্যাকের বিল শীঘ্রই বাসিন্দারা পেয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মুনচিন জানান, মঙ্গলবার রাত থেকেই স্টিমুলাস চ্যাকের দ্বিতীয় কিস্তি ব্যাংকে পৌঁছে যাবে।

অর্থমন্ত্রী এক টুইটার বার্তায় এই কথা জানান। তিনি আরো বলেন, ইতোমধ্যে ইউএস ফেডারেল রিজার্ভ এর কাছে অর্থ মন্ত্রনালয় পেমেন্ট ফাইল পাঠিয়ে দিয়েছে।

স্টিভেন মুনচিন জানান, স্টিমুলাস চ্যাকের অর্থ কিছু মার্কিনীদের ব্যাংক একাউন্টে ডিরেক্ট পেমেন্টের মাধ্যমে পৌঁছে যাবে মঙ্গলবার রাতেই। এক সপ্তাহ যাবত এই কার্যক্রম চলবে।

বুধবার থেকে পেপার চ্যাকের মাধ্যমেও অর্থ বন্টন শুরু হবে। http://IRS.gov/GetMyPayment এই ওয়েবসাইটে তাদের স্টিমুলাস চ্যাকের সর্বশেষ খবর জানতে পারবেন বাসিন্দারা।

দ্বিতীয় নাগরিক প্রণোদনার আওতায় ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের করোনাভাইরাস রিলিফ এইড ও গভর্নমেন্ট স্পেন্ডিং প্যাকেজ বিল পাশ হয়েছে।

দ্বিতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের আওতায় বছরে ৭৫ হাজার ডলারের কম আয়কারী প্রত্যেকে ৬০০ ডলারের স্টিমুলাস চ্যাক পাবেন। কর্মহীন ভাতা হিসেবে করোনায় কাজ হারানো প্রত্যেকে এগারো সপ্তাহ যাবত পাবেন ৩০০ ডলার। এছাড়া করোনা রিলিফ বিলে ভাড়াটে, বাড়ির মালিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নানা সহযোগিতা রয়েছে।

তবে স্টিমুলাস চ্যাকের বিল নিয়ে আবারো সমস্যা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প স্টিমুলাস চ্যাকের জন্য ৬০০ ডলার খুবই অপ্রতুল বলে জানান। তিনি দাবি করেন, স্টিমুলাস চ্যাকের জন্য জনপ্রতি ২ হাজার ডলার দেওয়া হোক।

হাউজ অব রিপ্রেজেনটেটিভে ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব পাশ হলেও সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল কংগ্রেসে এই বিল পাশের বিষয়টিতে ভেটো দিয়েছেন।

তবে আগামী সোমবার হাউজ অব কংগ্রেসে আবার বিষয়টি উত্থাপিত হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত