আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাইডেনের জয়ের বিরুদ্ধে রিপাবলিকান জোট

বাইডেনের জয়ের বিরুদ্ধে রিপাবলিকান জোট

ছবি: এলএবাংলাটাইমস

আগামী সপ্তাহে জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করতে অধিবেশন বসবে কংগ্রেসে। ইলেক্টোরাল ভোট গণনা করে আনুষ্ঠানিকভাবে সেখানে জো বাইডেনের জয় নিশ্চিত করা হবে।

তবে এই অধিবেশনে জো বাইডেনের জয় আটকে দিতে চেষ্টা করবে ট্রাম্প সমর্থক রিপাবলিকান সিনেটররা৷ ২০২০ সালের নির্বাচনের ফলাফল প্রত্যাখান করতে এজন্য জোট গঠন করেছেন ১১ জন রিপাবলিকান সিনেটর।

কংগ্রেসের অধিবেশনে রিপাবলিকান সিনেটররা ক্ষমতা প্রয়োগ করে বাইডেনের জয় প্রত্যয়ন আটকে দিতেই এই জোট গঠন করা হয়েছে। আর এই জোটের নেতৃত্ব দিচ্ছেন টেড ক্রুজ।

মূলত নির্বাচনের পরেই রিপাবলিকানরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে৷ অনেক রিপাবলিকান নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন দিয়েছেন। অন্যদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনিয়র রিপাবলিকান মিচ ম্যাককনেল তাঁর দলের সিনেটরদের নির্বাচনের ফল চ্যালেঞ্জ না করতে অনুরোধ জানান।

১১ সদস্য বিশিষ্ট জোটের নেতা টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বলেন, তাঁরা সিনেট অধিবেশনে কিছু রাজ্যের ইলেক্টোরাল কলেজ ভোট প্রত্যয়নের বিরুদ্ধে ভোট দিবেন। সেই সাথে এসব রাজ্যে পুনরায় ভোট পর্যবেক্ষণের দাবি জানাবেন।

মূলত সুইং স্টেটের রাজ্যগুলোর ফল মেনে না নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ এনে আদালতের দারস্থ হোন। বেশিরভাগ মামলা খারিজ হলেও কংগ্রেসের অনেক সিনেটরই ট্রাম্পের পক্ষে রয়েছেন।

তবে নির্বাচনের জালিয়াতির বিষয়টি উড়িয়ে দিয়ে সাবেক জেনারেল এটর্নি উইলিয়াম বার বলেন, 'নির্বাচন সুষ্ঠু হয়েছে'। এক মন্তব্য করেই ডোনাল্ড ট্রাম্পের বিরাগভাজন হোন তিনি।

২০২০ সালের নির্বাচনে ৩০৬ ইলেক্টোরাল ভোটে পাশ করেন জো বাইডেন। আগামী সপ্তাহে কংগ্রেসের অধিবেশনের পর জানুয়ারির ২০ তারিখ শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত