আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জর্জিয়া নির্বাচন: সুবিধাজনক অবস্থানে ডেমোক্রেটিকরা

জর্জিয়া নির্বাচন: সুবিধাজনক অবস্থানে ডেমোক্রেটিকরা

ছবি: এলএবাংলাটাইমস

জর্জিয়ার সিনেট নির্বাচনে সুবিধাজনক অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক প্রার্থীরা। গণমাধ্যমের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, একটি আসনের চূড়ান্ত ফলাফলে ডেমোক্রেটিক রাফায়েল ওয়ার্নোক জিততে চলেছেন।

রিপাবলিকান প্রার্থী কেলি লোফলারের বিরুদ্ধে এখনো সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি। এখন পর্যন্ত মোট ভোটের ৫০ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন ওয়ার্নোক। অপরদিকে লোফলার পেয়েছেন ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট।

যদি নির্বাচনে রাফায়েল ওয়ার্নোক জয় লাভ করেন, তবে তিনি হবেন জর্জিয়া থেকে পাশ করা প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর। বর্তমানে একটি গীর্জার জ্যেষ্ঠ যাজকের দায়িত্ব পালন করছেন তিনি।

এছাড়া অন্য আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখনো। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জন ওসফ। ডেভিড পারডুর থেকে এখনো অনেক এগিয়ে রয়েছেন তিনি। মোট ভোটের ৫০ দশমিক ১ শতাংশ পেয়েছেন ওসফ। অপরদিকে ডেভিড পারডু পেয়েছেন ৪৯ দশমিক ৯ শতাংশ ভোট।

তবে এখনই হাল ছাড়ছেন না ডেভিড পারডুর নির্বাচনী প্রচারণা শিবির। নির্বাচন সুষ্ঠু ও প্রতিটা ভোট যেনো গণনা হয়, সেদিকে কড়া নজর রাখছেন তারা৷

রিপাবলিকানদের মধ্য থেকে যদি একজন প্রার্থীও জয়ী হোন, তবে সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে চলে যাবে। অপরদিকে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের দখলে নিতে হলে দুই ডেমোক্রেটিক প্রার্থীকেই বিজয়ী হতে হবে।

ডেমোক্রেটিক প্রার্থীদের মধ্যে দুইজনই জয়ী হলে সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটিকদের ৫০-৫০ সমতা আসবে। এরপর নিয়ম অনুযায়ী নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তাঁর ক্ষমতাবলে এই সমতা ভেঙ্গে সংখ্যাগরিষ্ঠতা ঘোষণা করতে পারবেন।

এএলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত