আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্যাপিটলে ভবনে হামলা: ৫ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১৩

ক্যাপিটলে ভবনে হামলা: ৫ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১৩

ছবি: এলএ বাংলা টাইমস

দ্য ইউএস ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় অন্তত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ সময় কমপ্লেক্স থেকে ৫টি অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে ওয়াশিংটন ডিসির পুলিশ। তবে এ পর্যন্ত গ্রেফতার হওয়া কেউই ডিস্ট্রিক্টের বাসিন্দা নন।

বিশৃঙ্খল পরিস্থিতিতে ন্যাশনাল গার্ড সেনাদের ক্যাপিটলে মোতায়েন করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব পালন করছে এফবিআইও। দ্য ইউএস মার্শাল সার্ভিসও কর্মরত আছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় ক্যাপিটল ভবনের ভেতরে দরজা, জানালা ভাঙা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেট চেম্বারও। বেশ কয়েকজন আইন কর্মকর্তা জানিয়েছেন ক্যাপিটল আইইডি বা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসও পাওয়া গিয়েছে। অফিসাররা সেসব নিস্ক্রিয় করতে কাজ করছেন।

হামলার নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তিনি বিবৃতিতে পরোক্ষভাবে ট্রাম্প সমর্থকদের নিন্দা করেছেন। বুশ বিবৃতিতে বলেন, এটা কষ্টের ও অসুস্থ পরিবেশ। নির্বাচন বিতর্কিত হয় ব্যানানা রিপাবলিকে, ডেমোক্রেটিক রিপাবলিকে নয়।

এর আগে, উগ্র ট্রাম্প সমর্থকদের হামলার কারণে খালি করে দেয়া হয় মার্কিন সিনেট। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। ওয়াশিংটন মেয়র ম্যুরেল বাউজার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ জারি করেছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।

এলএবাংলাটাইমস/এনএইচ

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত