আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বাইডেনের জয় অনুমোদন করল মার্কিন কংগ্রেস

বাইডেনের জয় অনুমোদন করল মার্কিন কংগ্রেস

ছবিঃ এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে অনুমোদিত করেছে দেশটির কংগ্রেস। উগ্র ট্রাম্পপন্থি সমর্থকদের বিশৃঙ্খলা ও তাণ্ডবের কয়েক ঘণ্টা পরই এই অনুমোদন দেয়া হলো। জো বাইডেন আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কংগ্রেসের অধিবেশন শুরু হয়। এরপর এই অনুমোদন দেন মার্কিন আইনপ্রণেতারা।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অধিবেশনের সভাপতি ছিলেন। প্রস্তাবটি উত্থাপনের সঙ্গে সঙ্গেই জর্জিয়ার সিনেটর কেলি লোফ্লারসহ অন্যরা বাইডেনের জয়ে নিজেদের সমর্থনের কথা জানান। তবে কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা অ্যারিজোনার ফলাফল চ্যালেঞ্জ করেন। তবে অনেক রিপাবলিকানই ডেমোক্রেট এই প্রার্থীর প্রতি সমর্থন দেন।

ইউএস ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। একজন মারা গেছেন পুলিশের গুলিতে। অন্য তিনজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। এই ঘটনার পর ট্রাম্পের অনেক ঘনিষ্ঠরা তার সঙ্গ ছাড়ছেন। নীতি লঙ্ঘন করে পোস্ট দেয়ায় ট্রাম্পের টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিধিনিষেধ আনা হয়েছিল।

এলএবাংলাটাইমস/এনএইচ

 

শেয়ার করুন

পাঠকের মতামত