আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে: ট্রাম্প

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে: ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

২০২০ নির্বাচনের জল অনেক দূর গড়ানোর পর অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সিনেট অধিবেশনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে অনুমোদিত করেছে দেশটির কংগ্রেস। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

সিনেটের অনুমোদনের পরই অবশেষে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার বিষয়ে সম্মত হোন ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো নির্বাচনে অনিয়ম ও জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করে যাচ্ছেন তিনি।

এর আগে উগ্র ট্রাম্পপন্থি সমর্থকেরা পার্লামেন্টে বিশৃঙ্খলা ও তাণ্ডব সৃষ্টি করে। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়। একজন পুলিশের গুলিতে মারা যায় পার্লামেন্ট ভবনেই। বাকি তিনজন হাসপাতালে মারা গেছে।

হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে পার্লামেন্ট ভবনের দরজা জানালা ও বেশকিছু কক্ষ। সহিংসতা সৃষ্টিকারী বেশ কিছু ট্রাম্পপন্থি সমর্থক আটক করেছে পুলিশ।

এদিকে, ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়ে বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'যদিও নির্বাচনের ফলাফল নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই, তবে আগামী ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করা হবে'।

ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, 'আমেরিকাকে মহান হিসেবে পুনরায় গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট থাকাকালীন প্রথম মেয়াদে আমাদের এই যাত্রা সবে শুরু হয়েছে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত