আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পকে প্রত্যাহারে প্রতিনিধি পরিষদের প্রক্রিয়া শুরু

ট্রাম্পকে প্রত্যাহারে প্রতিনিধি পরিষদের প্রক্রিয়া শুরু

এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কোনো পদক্ষেপ না নিলে প্রতিনিধি পরিষদ এই বিষয়ে হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

রোববার (১০ জানুয়ারি) ক্ষমতার মেয়ার শেষ হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করতে প্রথমবারের মতো মুখ খুলেছেন ডেমোক্রেটিক সিনেটর ও হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি।

ন্যান্সি  পেলোসি বলেন, সোমবার (১১ জানুয়ারি) সকালে প্রতিনিধি পরিষদের সমাবেশে ২৫তম সংশোধনীর মাধ্যমে ট্রাম্পকে ক্ষমতা থেকে প্রত্যাহার করতে প্রস্তাব রাখা হবে ও সর্বসম্মতিক্রমে সেটি পাশ করার চেষ্টা করা হবে।

তবে এই প্রস্তাবটি যদি রিপাবলিকানদের বাঁধার মুখে সর্বসম্মতিক্রমে পাশ করা সম্ভব না হয়, তবে আগামী মঙ্গলবার (১২ জানুয়ারি) সিনেট ফ্লোরে সেটি পুনরায় ভোটাভুটির জন্য তোলা হবে।

পরবর্তীতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে হবে। তবে মাইক পেন্স কোনো সিদ্ধান্ত না জানালে প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে অভিশংসন করার প্রক্রিয়া চালিয়ে যাবে।   

ন্যান্সি পেলোসি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘গণতন্ত্র ও সংবিধান রক্ষার্থে আমাদের দ্রুত প্রতিক্রিয়া দেখাতে হবে। প্রেসিডেন্টের সাম্প্রতিক কার্যকলাপ এই দুইটির জন্যই হুমকিস্বরুপ’।

সোমবার সকালে রোডে আইল্যান্ডের ডেমোক্রেটিক প্রতিনিধি ডেভিড সিসিলিয়ান, ম্যারিল্যান্ড এর ডেমোক্রেটিক প্রতিনিধি জেমি রাসকিন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক প্রতিনিধি টেড লিও প্রতিনিধি পরিষদের অধিবেশনে ট্রাম্পকে অভিশংসিত করার প্রস্তাবনা উত্থাপন করবেন।

ডেভিড সিসিলিয়ান এর আগে টুইটারে জানান, ট্রাম্পকে অভিশংসিত করতে দুইশোর অধিক কো-স্পন্সর রয়েছে।

মূলত এ গত বুধবার জো বাইডেনের জয় অনুমোদন করতে  ক্যাপিটল হিলের সিনেট অধিবেশন চলাকালে উগ্র ট্রাম্প সমর্থকেরা হামলা করে। এ সময় এক পুলিশ সদস্যসহ আরো চারজনের মৃত্যু হয়। আর নজিরিবিহীন এই হামলায় ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

ক্যাপিটল হলে উগ্র ট্রাম্পপন্থিদের নজিরবিহীন হামলার পর ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তাঁর নিজ দল রিপাবলিকানদের মধ্যেই। প্রভাবশালী সিনেটর প্যাট টমি ও লিসা মুরকোওস্কি ট্রাম্পকে অভিশংসিত করতে মত দিয়েছেন। এছাড়া দল-মত নির্বিশেষে বিভিন্ন মহল থেকে ট্রাম্পকে প্রত্যাহারের দাবি তুলেছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত