আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাইডেনের শপথ গ্রহণকে ঘিরে আবারো সহিংসতার শঙ্কা: এফবিআই

বাইডেনের শপথ গ্রহণকে ঘিরে আবারো সহিংসতার শঙ্কা: এফবিআই

ছবি: এলএবাংলাটাইমস

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন জো বাইডেন। বাইডেনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন রাজধানী ওয়াশিংটনসহ ৫০টি রাজ্যে সশস্ত্র সহিংসতার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে এফবিআই।

এফবিআই সূত্র জানায়, গত সপ্তাহে ক্যাপিটল হিলে হওয়া সহিংসতার থেকেও আরো রক্তক্ষয়ী ও মারাত্মক হতে পারে ২০ জানুয়ারির সহিংসতা।

এফবিআই অভ্যন্তরীণ বুলেটিন প্রকাশের মাধ্যমে জানায়, ট্রাম্পপন্থীরা এই সপ্তাহ থেকেই বিক্ষোভ কর্মসূচি শুরু করতে পারে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চলমান থাকলে সেটি মারাত্মক সহিংসতায় রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

আন্দোলন ও বিক্ষোভকারীদের মধ্যে অনেকে 'উগ্র চরমপন্থী' গোষ্ঠীর সাথে জড়িত রয়েছে বলেও জানায় এফবিআই।

নাম প্রকাশে অনিচ্ছুক এফবিআই এর অভ্যন্তরীণ সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে আগামী ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত সহিংসতার শঙ্কা রয়েছে। ক্যাপিটল হিলে ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত সহিংসতার আশঙ্কা রয়েছে।

এর আগে জো বাইডেনের জয় অনুমোদনে সিনেটের অধিবেশনের দিন ক্যাপিটল হিলের সহিংসতার বিষয়েও আগে থেকে সতর্ক করেছিলো এফবিআই।

ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধান আর্মি জেনারেল ডেনিয়েল হোকেনসন জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে যে কোনো ধরণের সহিংসতার বিষয়ে ন্যাশনাল গার্ড সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, ৫০টি অঙ্গরাজ্যেই ন্যাশনাল গার্ড সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করছে।

এর আগে গত বুধবার জো বাইডেনের জয় অনুমোদন করতে সিনেট অধিবেশন শুরু হওয়ার এক পর্যায়ে দ্য ইউএস ক্যাপিটল ভবন বা যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে উগ্র ট্রাম্প সমর্থকেরা হামলা করে। এ সময় সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ পাঁচজন মারা যায়৷

দাঙ্গাকারীরা ভবনে হামলা করলে সিনেট খালি করে দেয়া হয়। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। ওয়াশিংটন মেয়র ম্যুরেল বাউজার ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন।

সামাজিক মাধ্যমে হামলার প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্যাপিটল ভবনের ভেতরে দরজা, জানালা ভাঙা। ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেট চেম্বার। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাউজ স্পিকার ন্যান্সির অফিস। আইনশৃঙখলা বাহিনীর কর্মকর্তারা জানায়, ক্যাপিটল ভবনে আইইডি বা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসও পাওয়া গিয়েছিলো।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত