আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বন্ধ করা হলো ট্রাম্পের ইউটিউব চ্যানেল

বন্ধ করা হলো ট্রাম্পের ইউটিউব চ্যানেল

ছবি: এলএবাংলাটাইমস

এবার বন্ধ করা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল। জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব আগামী এক সপ্তাহের জন্য ডোনাল্ড ট্রাম্পের চ্যানেলটি বন্ধ করে রাখার ঘোষণা দিয়েছে।

টেক জায়ান্ট গুগলের মালিকানাধীন ইউটিউবের মুখপাত্র মঙ্গলবার (১২ জানুয়ারি) এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সম্ভাব্য সহিংসতার শঙ্কায়’ আগামী এক সপ্তাহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল বন্ধ করে রাখা হবে।

ইউটিউবের মুখপাত্র আরো জানান, খুব গভীরভাবে পর্যবেক্ষণের পর ও জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে উদ্ভূত সহিংসতার শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আমাদের কোম্পানির পলিসি ভঙ্গ করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের চ্যানেলে প্রকাশিত সাম্প্রতিক ভিডিওগুলো সরিয়ে নেওয়া হয়েছে।  

ইউটিউব জানায়, ডোনাল্ড ট্রাম্পের চ্যানেল ইউটিউবে খুঁজে পাওয়া যাবে। তবে আগামী এক সপ্তাহ চ্যানেলটিতে নতুন কোনো ভিডিও প্রকাশ করা যাবে না অথবা চ্যানেলটি থেকে লাইভস্ট্রিম করা যাবে না।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেলটিতে বিশ লাখ আশি হাজার সাবস্ক্রাইবার রয়েছে। নতুন ভিডিওগুলো সরিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন উস্কানিমূলক কমেন্টও মুছে দিয়েছে ইউটিউব।

এর আগে ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রাম ও টুইটার ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট সহিংসতা ছড়ানোর দায়ে বন্ধ করে দেয়। মূলত ক্যাপিটল হিলে উগ্র ট্রাম্পপন্থিদের করা হামলার পর ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে ও সহিংসতা ছড়ানোর অভিযোগে টুইটার ও ইনস্টাগ্রাম একাউন্টগুলো বন্ধ করে দেয়।

ইউটিউবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লিবারেলসহ অন্যান্যরা। লিবারেলরা বলছেন,, ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সহিংসতা ছড়ানোর কাজে ব্যবহার করতো। তাই এসব প্লাটফর্মের উচিত ট্রাম্পের একাউন্টগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া।

অপরদিকে কনজারভেটিভরা দাবি করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণপন্থি বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত