আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করবে নিউ ইয়র্ক

ট্রাম্পের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করবে নিউ ইয়র্ক

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সকল প্রকার ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করেছে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ। গত সপ্তাহে জাতীয় পার্লামেন্টে ট্রাম্পপন্থি সমর্থকদের নজিরবিহীন হামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বুধবার (১৩ জানুয়ারি) নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানায়, ট্রাম্প অর্গানাইজেশনের সাথে নিউ ইয়র্ক সিটির যেসব ব্যবসায়িক চুক্তি রয়েছে, সেগুলো বাতিল করা হবে।

নিউ ইয়র্ক সিটির সাথে ট্রাম্প অর্গানাইজেশনের বেশকিছু ব্যবসায়িক চুক্তি রয়েছে। নিউ ইয়র্কের ফেরি পয়েন্টে ট্রাম্প অর্গানাইজেশনের একটি গলফ লিংকস, দ্য সেন্ট্রাল পার্ক এবং দ্য উলম্যান এন্ড লাসকারে আইস স্কেটিং রিনকস রয়েছে।

নিউ ইয়র্ক সিটি এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহের ক্যাপিটল হিলে হামলার কারণে আমাদের একজন পুলিশ সদস্যসহ চারজন বিক্ষোভকারী মারা গেছে। আমাদের সিনেটরদের মধ্যে একজনের করোনা সংক্রমণ হয়েছে। এছাড়া দেশের গণতান্ত্রিক ভাবধারা ক্ষুণ্ম হয়েছে। এই নজিরবিহীন হামলার পর ট্রাম্প অর্গানাইজেশনের সাথে ব্যবসায়িক সম্পর্ক টিকিয়ে রাখতে নিউ ইয়র্ক সিটি আগ্রহী নয়।

এছাড়া উগ্র ট্রাম্পপন্থি সমর্থকদের হামলার পর আরো বেশকিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে ডুশ ব্যাংক ও সিগনাচার ব্যাংক, একটি ক্রেডিট কার্ড স্ট্রিপ কোম্পানি, শপিফাই নামের একটি অনলাইন শপ ও পিজিএ অব আমেরিকা নামের প্রতিষ্ঠানগুলো ট্রাম্প অর্গানাইজেশনের সাথে ব্যবসায়িক সম্পর্ক বাতিল করেছে।

ট্রাম্প অর্গানাইজেশনের সাথে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ছাড়াও আন্তর্জাতিক কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্ক ছিন্ন করেছে। বুধবার গ্লোবাল রিয়েল এস্টেট কোম্পানি কুশম্যান এন্ড ওয়েকফিল্ড এর মুখপাত্র ট্রাম্প অর্গানাইজেশনের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার কথা জানান।

এদিকে, নিউ ইয়র্ক সিটির মেয়র দে ব্লাজিও ক্যাপিটল হিলে হামলার পর প্রতিক্রিয়ায় জানান, ‘যারা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা অপরাধী’। উল্লেখ্য, ট্রাম্পের সাথে মেয়র ব্লাজিওর সম্পর্ক সবসময় খুব শীতল ছিল।

নিউ ইয়র্ক সিটির নেওয়া এই পদক্ষেপ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি ট্রাম্প অর্গানাইজেশন। তবে নিউ ইয়র্ক সিটির এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে ঈরিক ট্রাম্প বলেন, ট্রাম্প অর্গানাইজেশনের সাথে নিউ ইয়র্ক সিটি চাইলেই ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে পারবে না। 

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত